Advertisement
E-Paper

Jagdeep Dhankhar: হাসপাতাল থেকে ফিরলেন রাজ্যপাল, চিকিৎসা হবে রাজভবনেই

কিছু স্নায়বিক সমস্যা থাকায় রাজ্যপালের এমআরআই করা হয়। চিকিৎসকরা তাঁকে কিছু দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৯:০৮
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

হাসপাতাল থেকে রাজভবনে ফিরে এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার দুপুরে অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর কিছু শারীরিক পরীক্ষা করা হয়। তার পর বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁকে রাজভবনে নিয়ে আসা হয়।

জানা গিয়েছে, কিছু স্নায়বিক সমস্যা থাকায় রাজ্যপালের এমআরআই করা হয়। চিকিৎসকরা তাঁকে কিছু দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এক ঘণ্টা হাসপাতালে থাকার পর রাজভবনে ফিরিয়ে নিয়ে আসা হয় ধনখড়কে।

এর আগে ১ এপ্রিল ঠাকুরনগরে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল। তখন রাজভবনেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। জানা গিয়েছে, এখন ধনখড়ের যাবতীয় চিকিৎসা সেখানেই করা হবে।

Advertisement
Governor Jagdeep dhakhar SSKM Rajbhawan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy