Advertisement
E-Paper

স্ট্রোকে আক্রান্ত, হাসপাতালে গুরুদাস 

ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায়, মৃদু স্ট্রোকে আক্রান্ত হয়েছেন গুরুদাসবাবু

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৯ ০০:৪৬
প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা গুরুদাস দাশগুপ্ত। —ফাইল চিত্র।

প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা গুরুদাস দাশগুপ্ত। —ফাইল চিত্র।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা গুরুদাস দাশগুপ্ত। কয়েক দিন আগে চেতলার বাড়ির লনে হাঁটতে গিয়ে পড়ে যান তিনি।

ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায়, মৃদু স্ট্রোকে আক্রান্ত হয়েছেন গুরুদাসবাবু। সিওপিডি-জনিত শ্বাসকষ্ট ও হৃদ্‌যন্ত্রের সমস্যা তাঁর পুরনো। তবে হাসপাতাল ও সিপিআই সূত্রের বক্তব্য, এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

গুরুদাসবাবুকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এবং সিপিআইয়ের নেতারা।

Gurudas Dasgupta গুরুদাস দাশগুপ্ত

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy