E-Paper

বিজেপির বিক্ষোভে স্থগিত ডাক্তারি পড়ুয়ার পুনর্বহালের নির্দেশ

বিধানসভা নির্বাচনে হরিণঘাটায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অস্থি-শল্য বিভাগের স্নাতকোত্তর স্তরের পড়ুয়া-চিকিৎসক রাজীব বিশ্বাস। নির্বাচনে লড়াইয়ের জন্য তিনি বন্ডের অর্থ জমা দিয়ে নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সংগ্রহ করে সার্ভিস কোটার পিজিটি-শিপ থেকে পদত্যাগ করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১০:০৫

— প্রতীকী চিত্র।

বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইস্তফা দিয়েছিলেন স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসক। কিন্তু ভোটে পরাজিত হওয়ায় সেই তৃণমূল প্রার্থীকে নিয়ম ভেঙে আবার কাজে যোগ দেওয়ার নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে গিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি-সমর্থিত চিকিৎসকেরা। দীর্ঘ বিক্ষোভের পরে ওই নির্দেশিকা আপাতত স্থগিত রাখার নির্দেশিকা পুনরায় প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।

বিধানসভা নির্বাচনে হরিণঘাটায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অস্থি-শল্য বিভাগের স্নাতকোত্তর স্তরের পড়ুয়া-চিকিৎসক রাজীব বিশ্বাস। নির্বাচনে লড়াইয়ের জন্য তিনি বন্ডের অর্থ জমা দিয়ে নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সংগ্রহ করে সার্ভিস কোটার পিজিটি-শিপ থেকে পদত্যাগ করেন। অভিযোগ, ৪ মে ফলাফল প্রকাশিত হওয়ার সময়ে যখন দেখা যায়, রাজীব ক্রমশ হারছেন, তখনই স্বাস্থ্য দফতর থেকে ফের তাঁকে পুনর্বহালের নির্দেশিকা প্রকাশিত হয়। এবং ওপেন ক্যাটিগরির প্রার্থী হিসেবে রাজীবকে পিজিটি-শিপ করার ছাড়পত্র দেওয়া হয়।

এ দিন ওই নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার ঘরে গিয়ে বিক্ষোভ দেখান চিকিৎসকেরা। তাঁরা জানাচ্ছেন, দীর্ঘ টালবাহানার পরে
স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ওই নির্দেশিকা স্থগিত করার নির্দেশ জারি করেন। কিন্তু কেন ৪ মে পুনর্বহালের নির্দেশিকা জারি করা হয়েছিল, তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি স্বাস্থ্যকর্তারা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Medical Student TMC-BJP Conflicts WB Health Department

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy