Advertisement
E-Paper

স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, খাবারের পরিমাণ বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার বিকেলে বুদ্ধের শরীরে শর্করার মাত্রা কমে গিয়েছিল। যদিও শনিবার তা স্বাভাবিক হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১১:১৬
বুদ্ধদেব ভট্টাচার্য।

বুদ্ধদেব ভট্টাচার্য। ফাইল চিত্র।

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা এখন ৯২ শতাংশ। শনিবার সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্যাচুরেশনের মাত্রা স্থির রাখতে মিনিটে ৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতি এবং শুক্রবার তাঁকে মিনিটে ৪ লিটার অক্সিজেন দিতে হয়েছিল।

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার বিকেলে বুদ্ধের শরীরে শর্করার মাত্রা কমে গিয়েছিল। কারণ, নিজে খাওয়াদাওয়া করলেও অসুস্থতার কারণে তার পরিমাণ কমে গিয়েছিল অনেকটাই। এই পরিস্থিতিতে তাঁকে নলের সাহায্যে তরল খাবার দেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু বুদ্ধ তাঁতে রাজি হননি। যদিও শুক্রবার উনি নিজেই ডাবের জল এবং স্যুপ-সহ নানা তরল খাবার খেয়েছেন। শনিবার তাঁর শরীরে শর্করার মাত্রা স্বাভাবিক হয়েছে। যদিও তাঁর আরও খাওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গত ২৫ মে বুদ্ধদেবকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় শরীরে অক্সিজেনের মাত্রা ৮০-তে নেমে গিয়েছিল। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হৃদস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক হলেও এখনও বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। ভর্তির পর সাইটোকাইন ঝড় এড়াতে বুদ্ধদেবকে রেমডিসেভির এবং স্টেরয়েড দেওয়া হয়েছিল। পঞ্চম দিনেও তা চলছে। আপতত আইএল-৬-এর পরিমাণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Corona buddhadeb bhattacharya Coronavirus in West Bengal COVID-19 Health Condition Former Chief Minister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy