Advertisement
E-Paper

High Court: ছাপ্পা, রিগিং, বুথ দখলের অভিযোগ মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল আদালত

কলকাতা-সহ চার পুরনিগম ও ১০৮ পুরসভার নির্বাচনে ব্যাপক ছাপ্পা,বুথ দখল, রিগিং হয়েছে— এই অভিযোগ তুলে প্রতিটি ভোটের পর কলকাতা হাই কোর্টে পৃথক পৃথক মামলা করে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১২:৫৬
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

পুরভোটে ছাপ্পা, বুথ দখল, রিগিং-এর অভিযোগ সংক্রান্ত মামলায় ভোটগ্রহণের সময়কার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল আদালত। এই মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে যুক্ত করা হয়েছে।

কলকাতা-সহ চার পুরনিগম ও ১০৮ পুরসভার নির্বাচনে ব্যাপক ছাপ্পা,বুথ দখল, রিগিং হয়েছে— এই অভিযোগ তুলে প্রতিটি ভোটের পর কলকাতা হাই কোর্টে পৃথক পৃথক মামলা করে বিজেপি। প্রধান বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। বেঞ্চ নির্দেশ দিয়েছে, সব অভিযোগ এক করে এই মামলার শুনানি হবে। এ জন্য ভোটগ্রহণের সময় ভোটারদের নথি পরীক্ষা এবং অন্যান্য প্রক্রিয়ার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। সে কারণে সমস্ত ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

মামলায় বিজেপি তাদের অভিযোগের তদন্তে সিবিআই বা জাতীয় নির্বাচন কমিশনকে নিয়োগ করার আবেদন জানিয়েছিল। সে কারণে জাতীয় নির্বাচন কমিশনকেও এই মামলায় যুক্ত করা হয়েছে। আগামী ১১ মার্চ এই মামলার শুনানি হবে।

High Court municipal election West Bengal Municipal Election 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy