E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

রামকৃষ্ণ মিশনের ১৩০তম প্রতিষ্ঠা দিবস

ব্রহ্মচারীদের স্ত্রোত্রপাঠ দিয়ে শুরু ওই অনুষ্ঠানে ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ। এক বছরের কার্যবিবরণী পেশ করেন সহ সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৬:৫২
বেলুড় মঠ।

বেলুড় মঠ। —ফাইল চিত্র।

রামকৃষ্ণ মিশনের ১৩০তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। শুক্রবার বেলুড় মঠের অভেদানন্দ কনভেনশন সেন্টারে। ১৮৯৭ সালের ১লা মে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। যার মূল লক্ষ্য ছিল মানবকল্যাণ। প্রতি বছরের পরম্পরা মতো এ বারও সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তেরা বেলুড় মঠের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

ব্রহ্মচারীদের স্ত্রোত্রপাঠ দিয়ে শুরু ওই অনুষ্ঠানে ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ। এক বছরের কার্যবিবরণী পেশ করেন সহ সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। তাতে দেশ ও বিদেশে গত এক বছর ধরে যে ত্রাণ ও পুনর্বাসনের কাজ মিশন করেছে, তা তুলে ধরা হয়। হিমাচলপ্রদেশের বন্যা, মণিপুরের প্রাকৃতিক বিপর্যয়, তামিলনাড়ু ও শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা-সহ বিভিন্ন জায়গায় কী ভাবে ত্রাণ চলেছে, তা বলা হয়।

এ রাজ্য-সহ অসম, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ুর মতো রাজ্যে বিশেষ ভাবে সক্ষমদের জীবনধারণে আনাজ বিক্রির গাড়ি, আনাজের বীজ-সহ বিভিন্ন জিনিস এবং মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে সেলাই মেশিন, তাঁত যন্ত্র প্রদানের কথাও বার্ষিক রিপোর্টে তুলে ধরা হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Belur Math Ramakrishna Mission ramakrishna mission belur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy