Advertisement
E-Paper

গভীররাতে গুলি চলল সিঙ্গুরের পুলিশলাইনে, চেয়ারে বসে গুলিবিদ্ধ হয়েই মৃত পুলিশকর্মী

গভীর রাতে হঠাৎ গুলির শব্দ পেয়ে ছুটে আসেন অন্য পুলিশকর্মীরা। তাঁরা দেখতে পান, চেয়ারে বসা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন দীপঙ্কর রঞ্জিত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৪:৩৮
নিহত দীপঙ্কর রঞ্জিত।

নিহত দীপঙ্কর রঞ্জিত। নিজস্ব চিত্র

নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশকর্মী। এই ঘটনা ঘটেছে সোমবার হুগলির সিঙ্গুরে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম দীপঙ্কর রঞ্জিত (৪৪)। তিনি পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা। কনস্টেবল পদে কর্মরত ছিলেন দীপঙ্কর। সোমবার গভীর রাতে হঠাৎ গুলির শব্দ পেয়ে ছুটে আসেন অন্য পুলিশকর্মীরা। তাঁরা দেখতে পান চেয়ারে বসা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন দীপঙ্কর। তাঁকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘সিঙ্গুর পুলিশ লাইনে সেন্ট্রির ডিউটিতে ছিলেন দীপঙ্কর। সোমবার রাত দেড়টা নাগাদ নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। কাজের জায়গায় কোনও সমস্যা ছিল না। তিনি কেন আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।’’ রাতে কর্তব্যরত অবস্থায় চেয়ারে বসে দীপঙ্কর ঘুমিয়ে পড়েছিলেন কি না, সেই সময় অসতর্কতাবশত হাতে চাপ পড়ে রাইফেল থেকে গুলি বেরিয়ে তিনি নিহত হয়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Firing Death Singur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy