লিয়োনেল মেসির অনুষ্ঠানে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনার তদন্তে এ বার অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তের হুগলির বাড়িতে হানা দিল পুলিশ। শুক্রবার সকালে রিষড়ায় শতদ্রুর বাড়িতে গিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দল। পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিলাসবহুল ওই তিনতলা বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। অন্য দিকে, স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে হাজির করানো হবে।
শুক্রবার সকালে প্রথমে রিষড়া থানায় যায় বিধাননগর পুলিশের দলটি। দলে এক মহিলা পুলিশকর্মী-সহ পাঁচ পুলিশ আধিকারিক ছিলেন। এর পর রিষড়া থানার পুলিশের সহযোগিতায় তাঁরা রিষড়ার বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে পৌঁছোন। ঝাঁ-চকচকে তিনতলা বাড়িতে সুইমিং পুল এবং ফুটবল খেলার মাঠ রয়েছে। তবে বাড়িতে সে সময় পরিচারিকা ছাড়া কেউ ছিলেন না। তদন্তকারীরা তাঁর সঙ্গে কথা বলেন। পাশাপাশি, বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালানো হয়। তবে কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। বাড়ি থেকে বেরোনোর সময় এক পুলিশ আধিকারিক বলেন, গোটা বিষয়টি যেহেতু তদন্তাধীন, তাই এখনই কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন:
গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠানে তাণ্ডবের পরেই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শতদ্রুকে। আপাতত তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। মূলত ‘স্পোর্টস প্রোমোটার’ বা ক্রীড়া সংগঠক হিসাবেই পরিচিত ছিলেন শতদ্রু। অতীতে পেলে, মারাদোনা, এমিলিয়ানো মার্তিনেসকে কলকাতায় এনেছেন। কিন্তু গোল বাধে মেসির বেলায়। অনুষ্ঠান শুরুর কিছু ক্ষণের মধ্যেই মাঠজুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। পুলিশের সঙ্গে সমর্থকদের ধস্তাধস্তি, চেয়ার ভাঙা থেকে শুরু করে বোতল ছোড়া— সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে।
অন্য দিকে, স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ঋজু দাস, সৌম্যদীপ দাস এবং তন্ময় দে। শুক্রবার তাঁদের আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়া হবে। এই নিয়ে যুবভারতীকাণ্ডে মোট ন’জনকে গ্রেফতার করা হল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।
- ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি।
- মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে।
-
যুবভারতীকাণ্ড: টিকিটের টাকা ফেরত দেবেন কি শতদ্রু দত্ত? বিধাননগর আদালতে পুলিশের মামলার শুনানি পিছিয়ে গেল
-
যুবভারতীকাণ্ডের ৩৭ দিনের মাথায় অন্তর্বর্তী জামিন পেলেন শতদ্রু দত্ত, ১০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের
-
মেসির অনুষ্ঠানে অশান্তি, ভাঙচুর হওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার শুরু হচ্ছে জানুয়ারি থেকেই, দায়িত্বে পূর্ত দফতর
-
মেসি-মূর্তির জমির মালিক কে? লেকটাউন ঘুরে উত্তর মিলল না, মুখে মুখে ঘুরছে সুজিতের নাম, তবে দিনভর নীরব রইলেন মন্ত্রী
-
যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে! রাজ্যের সিটের কাজে হস্তক্ষেপ করল না আদালত