Advertisement
E-Paper

দশম পাশের পরই কাজ শেখার সুযোগ, তিনশোর বেশি প্রার্থীদের প্রশিক্ষণ দেবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড দশম উত্তীর্ণ থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭

— ফাইল চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় দশম উত্তীর্ণদের প্রশিক্ষণ দেওয়া হবে। বাছাই করা প্রার্থীরা শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে কাজ শেখার সুযোগ পাবেন। মোট আসন সংখ্যা ৩৬৪টি।

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ঝাড়খণ্ডের সমস্ত ইউনিটে শিক্ষানবিশদের প্রশিক্ষণ চলবে। এক বছরের ওই প্রশিক্ষণ চলাকালীন যোগদানকারীরা সরকারি নিয়মমাফিক ভাতা পাবেন। ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে তাঁদের প্রশিক্ষণ চলবে।

ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, কার্পেন্টার, প্লাম্বার, মাইন মেট হিসাবে প্রার্থীদের প্রশিক্ষণ চলবে। তাই আবেদনকারীদের ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র থাকা প্রয়োজন।

এ ছাড়াও মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেবে ওই সংস্থা। পাশাপাশি, ফিনান্স, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকেরা প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তবে, এ ক্ষেত্রে ২০২৪ কিংবা তার আগের শিক্ষাবর্ষে আইটিআই শংসাপত্র পেয়েছেন, এই প্রশিক্ষণ শুধুমাত্র তাঁদেরই দেওয়া হবে। তবে, শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

স্নাতক, ডিপ্লোমা কিংবা আইটিআই-এর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আগ্রহীদের নির্দিষ্ট পোর্টাল মারফত অনলাইনে অ্যাপ্রেন্টিসশিপের জন্য নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্তকরণের শংসাপত্র-সহ অন্যান্য আনুষঙ্গিক প্রমাণপত্র জমা দিয়ে অনলাইন মাধ্যমেই আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি।

Uranium Corporation of India Limited Graduate Apprenticeship Training Programme
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy