Advertisement
E-Paper

বর্ষায় বাইরে বেরোচ্ছেন? কোন পাঁচটি জিনিস সঙ্গে না নিয়ে বেরনোই উচিত নয়?

সামান্য অসাবধানতায় ভেস্তে যেতে পারে পরিকল্পনা। তাই এমন দিনে সুরক্ষিত ও সুস্থ থাকতে বাইরে বেরনোর আগে মনে করে সঙ্গে রাখুন পাঁচটি জিনিস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:৫৭

ছবি: সংগৃহীত।

তপ্ত গরম থেকে স্বস্তি মিললেও, বর্ষাকালে রাস্তায় বেরনো বেশ ঝক্কির। কারণ, বর্ষায় অনিশ্চয়তার শেষ নেই। এই রোদ তো এই মুষলধারে বৃষ্টি। তাই এই মরসুমে ঘরের বাইরে বেরোলে বিপদে পড়ার আশঙ্কা অন্য ঋতুর চেয়ে বেশি। সামান্য অসাবধানতায় ভেস্তে যেতে পারে পরিকল্পনা। তাই এমন দিনে সুরক্ষিত ও সুস্থ থাকতে বাইরে বেরনোর আগে মনে করে সঙ্গে রাখুন পাঁচটি জিনিস।

১। ছাতা বা রেইনকোট: তালিকার প্রথমেই আসে ছাতা বা ভালো মানের রেইনকোট। আকস্মিক বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে এবং জামাকাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র শুকনো রাখতে এর কোনও বিকল্প নেই।

২। জলরোধী জুতো : বর্ষায় জল-কাদায় সাধারণ জুতো নষ্ট হওয়ার পাশাপাশি পা পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই এই সময়ে ভাল গ্রিপ রয়েছে এমন জলরোধক জুতো পরুন। এমন জুতো বাছুন, যা রাস্তাঘাটে জমা নোংরা জল থেকেও পা বাঁচাতে পারে।

৩। প্লাস্টিক পাউচ বা জিপলক ব্যাগ: সাধের স্মার্টফোন, ওয়ালেট বা জরুরি কাগজপত্র বৃষ্টির জলে ভিজে নিমেষেই নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্যাগে সব সময় কয়েকটি জিপলক ব্যাগ বা ওয়াটারপ্রুফ পাউচ রাখা বুদ্ধিমানের কাজ হবে।

৪। পানীয় জলের বোতল: বাইরে জল জমলেও আশেপাশে প্যাকেজড জলের বোতল পাবেন, তার গ্যারান্টি নেই। ডায়েরিয়া বা জন্ডিসের মতো জলবাহিত রোগ থেকে বাঁচতে বাড়ি থেকে নিজস্ব জলের বোতল বহন করা অত্যন্ত জরুরি।

৫। হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যু: বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় জীবাণু বংশবিস্তার করে দ্রুত। সংক্রমণও ঘটে দ্রুত। হাত পরিষ্কার রাখতে এবং যেকোনও সংক্রমণ এড়াতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার এবং পকেট টিস্যু সঙ্গে রাখা জরুরি।

Monsoon Monsoon Care Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy