এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের নকআউট নিশ্চিত করে ফেলেছে জার্মানি। ১২ বছর পর নকআউটে উঠেছে তারা। তার পরেও খুশি হতে পারছেন না জুলিয়ান নাগেলসম্যান। বিশ্বকাপের যে সূচি ফিফা তৈরি করেছে তাতে খুশি হতে পারেননি তিনি।
ইকুয়েডর ম্যাচের আগে নাগেলসম্যান বলেছেন, “আমার মনে হয় গ্রুপের শীর্ষে শেষ করার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। আপনারা যদি গাণিতিক সমীকরণ বা বাকি সব কিছুর দিকে তাকান, তা বিষয়টা খুব জটিল। যত বেশি দল হবে, তত বেশি জটিল হবে ব্যাপারটা।”
গ্রুপের শীর্ষে উঠেও এখনও কার বিরুদ্ধে খেলতে হবে সেটা বুঝতে পারছেন না জার্মান কোচ। কারণ জার্মানিকে তৃতীয় স্থানাধিকারী কোনও দলের সঙ্গে খেলতে হবে। নাগেলসম্যান বলেছেন, “শনিবার শেষ হওয়ার আগে আমরা জানতেই পারব না কাদের বিরুদ্ধে খেলতে হবে। এটা একেবারেই কাম্য নয়। তবে আমরা তৈরি। সম্ভাব্য প্রতিপক্ষদের অনুমান করে সেই মতো অনুশীলন করা হয়েছে।”
আরও পড়ুন:
নাগেলসম্যানের সংযোজন, “আমরা এমন ভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে প্রতিপক্ষ জানার পর রবিবার বাড়তি চাপ না পড়ে। কারণ সেটা আমাদের শেষ অনুশীলন হবে, যেখানে অনেক কিছু বদলও করতে পারি। সময়ের অভাবের চাপ তো রয়েছেই। কিন্তু আমাদের মতো কোচেদের বয়স কম। দরকার হলে রাতেও কাজ করতে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৫:০০
১৪ সন্তানের পিতা, বিশ্বাস করেন বহুগামী সম্পর্কে! হ্যারি কেনের উপর ‘তুকতাক করা’ ঘানার ‘শয়তান’ লড়েছেন নির্বাচনেও -
১২:৪০
মেসি, রোনাল্ডোর মতোই নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন ওচোয়া! মাত্র ১৯ মিনিট খেলেই অবসর মেক্সিকোর ফুটবলারের -
১০:০৬
বিশ্বকাপের প্রথম তিন গ্রুপ চূড়ান্ত! কারা গেল নকআউটে, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কে, কাদের আশা এখনও বেঁচে, দেখে নিন -
জাপানের পথে হাঁটল জর্ডানও, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দিনে সাফ করল সাজঘর, কর্মীদের জন্য রেখে এল মিষ্টিও
-
নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজ়িলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে?