Advertisement
E-Paper

ঝড়বৃষ্টির দিনে মুখরোচক কিছু বানাবেন ভাবছেন? দই দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে কাটলেট

নিরামিষের দিনে মাছ-মাংস ছাড়া কী দিয়ে কাটলেট বানাবেন ভাবছেন? দই দিয়েই বানিয়ে ফেলুন কাটলেট। অতিথি আপ্যায়নের জন্যও উপযুক্ত এই খাবার। বাইরে মুচমুচে আর ভিতরে নরম। এমন দই কাটলেট বাড়িতে কী ভাবে বানাবেন রইল হদিস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২১:০১
দইয়ের কাটলেট দিয়েই জমবে বৃষ্টির সন্ধ্যা।

দইয়ের কাটলেট দিয়েই জমবে বৃষ্টির সন্ধ্যা। ছবি: সংগৃহীত।

ঝড়বৃষ্টির দিনে সন্ধ্যার খাবার হোক আবহাওয়ার সঙ্গে মানানসই। বাড়িতেই কাটলেট বানিয়ে নিলে মন্দ হয় না। বৃষ্টিভেজা সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে কাটলেট বানালে তৃপ্তি করে খাওয়া যাবে। তবে নিরামিষের দিনে মাছ-মাংস ছাড়া কী দিয়ে কাটলেট বানাবেন ভাবছেন? দই দিয়েই বানিয়ে ফেলুন কাটলেট। অতিথি আপ্যায়নের জন্যও উপযুক্ত এই খাবার। বাইরে মুচমুচে আর ভিতরে নরম। এমন দই কাটলেট বাড়িতে কী ভাবে বানাবেন রইল হদিস।

উপকরণ:

১ কাপ টক দই (জল ঝরানো)

২টি আলু সেদ্ধ

১/৪ কাপ কর্নফ্লাওয়ার

আধ কাপ সুজি

আধ কাপ বিস্কুটের গুঁড়ো

১ টেবিল চামচ আদা-কাঁচালঙ্কা বাটা

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

আধ চা চামচ গরমমশলাগুঁড়ো

স্বাদমতো নুন

২ টেবিল চামচ ধনেপাতাকুচি

পরিমাণ মতো তেল

২৫০ গ্রাম মিহি সেমাই

আধ কাপ ময়দা

প্রণালী:

দইয়ের সঙ্গে আলু, কর্নফ্লাওয়ার, সুজি, বিস্কুটের গুঁড়ো, আদা-কাঁচালঙ্কা বাটা, লঙ্কাগুঁড়ো, গরমমশলাগুঁড়ো, নুন, ধনেপাতাকুচি ভাল করে মিশিয়ে কাটলেটের আকার দিন। এ বার ময়দায় সামান্য নুন মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। কাটলেটগুলি ময়দায় ডুবিয়ে সেমাই মাখিয়ে নিন ভাল করে। তার পর ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিন দইয়ের কাটলেট। ধনেপাতার চাটনি বা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন।

Monsoon Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy