Advertisement
E-Paper

ইউনিয়ন রুমের তালা খুলে সাফাই! কী কী পাওয়া গেল, কলেজ কর্তৃপক্ষ ছবি তুলে পাঠাবেন উচ্চশিক্ষা দফতরে

নির্দেশিকায় বলা হয়েছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ-সহ অন্তত ৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে সঙ্গে নিয়ে ইউনিয়ন রুমের তালা খুলতে হবে। পুরো প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফি এবং ছবি রাখতে হবে। ঘরের ভিতর থেকে কী কী বস্তু পাওয়া যাচ্ছে, তার তালিকা তৈরি করতে হবে। সেই তালিকায় স্বাক্ষর করতে হবে ওই সময়ে উপস্থিত সব শিক্ষক ও শিক্ষাকর্মীকেই। সেই রিপোর্ট পাঠাতে হবে উচ্চশিক্ষা দফতরে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২১:০৫

ছবি: এআই সহায়তায় তৈরি।

ছাত্র সংসদের ঘরের ভিতর কী কী রয়েছে, তালা খুলে দেখে ভিডিয়োগ্রাফি করে রাখতে হবে কলেজ কর্তৃপক্ষকে। রিপোর্ট পাঠাতে হবে উচ্চশিক্ষা দফতরে। এমনই নির্দেশ দিল দফতর।

বৃহস্পতিবার সব কলেজে এই নির্দেশ পৌঁছেছে বলে জানা গিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ-সহ অন্তত ৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে সঙ্গে নিয়ে ইউনিয়ন রুমের তালা খুলতে হবে। পুরো প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফি এবং ছবি রাখতে হবে। ঘরের ভিতর থেকে কী কী বস্তু পাওয়া যাচ্ছে, তার তালিকা তৈরি করতে হবে। সেই তালিকায় স্বাক্ষর করতে হবে ওই সময়ে উপস্থিত সব শিক্ষক ও শিক্ষাকর্মীকেই। সেই রিপোর্ট পাঠাতে হবে উচ্চশিক্ষা দফতরে। যদি কোনও অবাঞ্ছিত দ্রব্য পাওয়া যায়, তা হলে প্রশাসক অথবা পরিচালন সমিতি এবং ডিপিআইকে দ্রুত জানাতে হবে।

এই নির্দেশিকার বিষয়ে উচ্চশিক্ষা মন্ত্রী অবশ্য জানিয়েছেন, ঘর পরিষ্কার করে ফের তালা দিয়ে দিতে হবে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট উল্লেখ নেই নির্দেশিকায়। ২০২৫-এ কসবা আইন কলেজে এক ছাত্রীর ধর্ষণের অভিযোগ ওঠার পর হাই কোর্ট নির্দেশ দিয়েছিল সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে তালা লাগিয়ে দিতে হবে কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কারণ দীর্ঘদিন ছাত্রসংসদ নির্বাচন হয়নি। প্রায় কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়েই এই মুহূর্তে ছাত্রসংসদ নেই।

সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে উইয়ে খাওয়া টাকার বান্ডিল এবং নানা আপত্তিকর জিনিসপত্র। গত প্রায় ১০ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হলেও বিভিন্ন কলেজে তৎকালীন শাসকনেতাদের দাপাদাপি চলত বলে অভিযোগ। ছাত্র সংসদের কক্ষ কার্যত শাসকদলের একাংশের দখলে চলে গিয়েছিল।

এ বার, ছাত্র সংসদের অ্যাকাউন্ট পর্যালোচনার পাশাপাশি, ইউনিয়ন রুম পরিষ্কার করার কথাও বলা হয়েছে। সাত দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে। উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, “নতুন পড়ুয়া ভর্তি হচ্ছে। প্রায় ১০ বছর ছাত্র সংসদ না থাকলেও ছাত্রনেতার ভেকধারীরা দাদাগিরি চালিয়েছেন। সব কলেজের অধ্যক্ষদের বলা হয়েছে ইউনিয়ন রুমগুলি পরিষ্কার করুন। দেখুন ওখানে কোনও অপকর্ম হচ্ছে কি না। তালা-চাবি দিয়ে নিজের কাছে রাখুন। তথ্য উচ্চশিক্ষা দফতরে পাঠান।” তাঁর দাবি, এ বিষয়ে উচ্চশিক্ষা দফতর কোনও গাফিলতি বরদাস্ত করবে না। হাই কোর্টের নির্দেশ মেনে, বর্তমান পরিস্থিতি বিচার করে এই নির্দেশ জারি করা হয়েছে বলে তাঁর দাবি।

Union Room Higher Education Department

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy