Advertisement
E-Paper

পরামর্শ দেওয়ার কাজে অভিজ্ঞ? রাষ্ট্রায়ত্ত সংস্থার ভুবনেশ্বরের দফতরে পেতে পারেন যোগদানের সুযোগ

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শদাতা হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরামর্শ দেওয়ার বিষয়ে দক্ষতা রয়েছে? এর আগে কোনও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেছেন? এমন প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিইআর), কলকাতা।

ওই প্রতিষ্ঠানের ভুবনেশ্বর এক্সটেনশন সেন্টারে পরামর্শদাতা (কনসালট্যান্ট) প্রয়োজন। ওই পদে এক জনকে নিয়োগ করা হবে। এই কাজে অনূর্ধ্ব ৫৮ বছর বয়সি প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট পদে নিযুক্তকে অ্যাকাডেমিক অ্যান্ড ট্রেনিং বিভাগে কাজ করতে হবে। ওই কাজের জন্য যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে পরামর্শদাতা হিসাবে আগে কোনও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তদের প্রতি মাসে প্রতিষ্ঠানের নিয়মানুসারে পারিশ্রমিক দেওয়া হবে। মোট ১২ মাসের চুক্তিতে কাজ চলবে। এই কাজের জন্য নিযুক্তের কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক।

বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আগ্রহীরা। সেই ফর্মটি পূরণ করে ১৬ ফেব্রুয়ারির আগে ই-মেল মারফত জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

NITTTR Kolkata Kolkata Job Alert Job Vacancy Consultant Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy