Advertisement
E-Paper

ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে হুগলিতে কেন্দ্রীয় প্রতিনিধিদল

অভিযোগ, এই এলাকায় ৭০ জন ঘরছাড়া। ভোটের পর থেকে একাধিক বাড়ি ভাঙচুর করার পাশাপাশি, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৬:১৪

নিজস্ব চিত্র

ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে হুগলিতে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। রবিবার চুঁচুড়ার মাঠে হেলিকপ্টারে নামেন প্রতিনিধি দলের তিন সদস্য। তারপর তাঁরা রওনা হন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহনের নেতৃত্বে প্রতিনিধি দল ধনেখালির সোমসপুর চক সুলতান এলাকা এবং লুকাবাটি এলাকায় যান। ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত এবং ঘরছাড়া পরিবারের সাথে কথা বলেন তাঁরা।

অভিযোগ, এই এলাকায় ৭০ জন ঘরছাড়া। ভোটের পর থেকে একাধিক বাড়ি ভাঙচুর করার পাশাপাশি, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রতিনিধি দলের উপস্থিতিতে বিজেপি যুব মোর্চার হুগলির জেলা সভাপতি সুরেশ সাউ বলেন, ‘‘ভোট মিটতেই বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে তৃণমূল। ধনেখালির বলাগড়, পান্ডুয়া সর্বত্র চলেছে সন্ত্রাস। জেলা পার্টি অফিসে ৭০ জন ঘর ছাড়াকে আশ্রয় দেওয়া হয়েছে।’’ তৃণমূল হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার দলটিকে পাঠিয়েছে। তারা ঘুরছেন তথ্য সংগ্রহ করছে। কিন্তু কেন্দ্রীয় দলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। দল ঘুরছে বিজেপি নেতাদের নিয়ে। হুগলিতেই ভোটের পরে দু’জন তৃণমূল কর্মী খুন হয়েছেন, সেটা কি জানেন কেন্দ্রীয় প্রতিনিধিরা?’’

BJP TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy