Advertisement
E-Paper

ব্রিজে পড়ে মহিলার চাদরে মোড়া দেহ, ডোমজুড়ের ঘটনা ঘিরে দানা বাঁধছে রহস্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ডোমজুড় থানার পাকুড়িয়া ব্রিজের পাশ থেকে একটি চাদরে মোড়া দেহ উদ্ধার হয়। দেহটি বছর পঁয়ত্রিশের এক মহিলার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১৬:৩৮
Dead body of an unknown woman recovered from Domjur of Howrah

ব্রিজের উপর পড়ে দেহ। — নিজস্ব চিত্র।

ব্রিজের উপরে পড়ে মহিলার চাদরে মোড়া দেহ। আর তা নিয়েই দানা বাঁধছে রহস্য। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। পুলিশ দেহটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই মহিলাকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ডোমজুড় থানার পাকুড়িয়া ব্রিজের পাশ থেকে একটি চাদরে মোড়া দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই দেহটি বছর পঁয়ত্রিশের এক মহিলার। গাড়িচালকেরা ব্রিজে দেহটি চাদরে মোড়া অবস্থায় দেখতে পেয়ে খবর দেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের। এর পর পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ডিসিপি সাউথ প্রতীক্ষা জাকারিয়া জানিয়েছেন, এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি একটি চাদর দিয়ে ঢাকা দেওয়া ছিল। চাদরের প্রান্তগুলি বাঁধা ছিল। দেহটির দু’একটি জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। তদন্তকারীরা এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। বিভিন্ন থানায় ওই মহিলার ছবি পাঠানো হয়েছে পরিচয় জানার জন্য।

dead body found dead body Murder Howrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy