Advertisement
E-Paper

আবার হাওড়া স্টেশনে উদ্ধার বড় অঙ্কের নগদ টাকা এবং সোনার গয়না! গ্রেফতার এক যুবক

গত কয়েক মাসে বেশ কয়েকটি মোটা অঙ্কের নগদ উদ্ধারের ঘটনা ঘটেছে হাওড়া স্টেশনে। গ্রেফতারও হয়েছেন একাধিক ব্যক্তি। শনিবার আবারও লক্ষ লক্ষ টাকা-সহ গ্রেফতার হয়েছেন এক জন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৮:৪৩
Gold and cash worth Rupees 54 thousand recovered from Howrah Station

ধৃতের সঙ্গে আধিকারিকরা। —নিজস্ব চিত্র।

আবার মোটা অঙ্কের টাকা এবং গয়না উদ্ধার হল হাওড়া স্টেশনে। গ্রেফতার হয়েছেন এক যাত্রী। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে পূর্ব রেল।

রেল জানিয়েছে, শনিবার হাওড়া স্টেশনে তল্লাশি করছিলেন আরপিএফ আধিকারিকরা। সেখানে এক যাত্রীর ব্যাগ থেকে থরে থরে নোটের ব্যান্ডিল পাওয়া যায়। শুধু তাই নয়। ওই ব্যাগেই সাজিয়ে রাখা ছিল সোনার গয়না। কোথা থেকে এই টাকা এবং গয়না পেয়েছেন, কার কাছে সেগুলো নিয়ে যাচ্ছেন, এর কোনও সদুত্তর ওই যাত্রী দিতে পারেননি বলে অভিযোগে। এর পর তাঁকে আটক করা হয়। পরে শুরু হয় টাকা গোনা। রেলের দাবি ওই ব্যাগে নগদ ৩০ লক্ষ টাকা ছিল। যে পরিমাণ সোনার গয়না পাওয়া গিয়েছে, তার ওজন প্রায় ৪০০ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ২৪ লক্ষ ৪০ হাজার টাকা।

রবিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এখন ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দফতরের আধিকারিকরা। শনিবার ওই যাত্রীর ব্যাগ পরীক্ষা করার সময় তাঁকে পাকড়াও করেন আরপিএফ আধিকারিকরা ইতিমধ্যে বাজেয়াপ্ত টাকা এবং গয়না আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই টাকার উৎস জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

গত কয়েক মাসে হাওড়া স্টেশনে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গ্রেফতারও হয়েছেন একাধিক ব্যক্তি।

Howrah Station Howrah Cash Seizure
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy