আয়কর হানা হুগলির হিন্দমোটরের একটি আবাসনে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরবেলায় হিন্দমোটরের ওই আবাসনে হানা দেন আয়কর আধিকারিকরা। তার পর থেকে জারি রয়েছে তল্লাশি অভিযান।
হিন্দমোটরের নিউ স্টেশন রোডে রয়েছে সুমঙ্গল রিজেন্সি নামে একটি আবাসন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনের দোতলায় থাকেন রাজেশ ঢনঢনিয়া নামে এক ব্যক্তি। তাঁর ফ্ল্যাটে বুধবার হানা দেন আয়কর আধিকারিকরা। ৩টি গাড়ি চড়ে ৯ জন আধিকারিক পৌঁছন ওই আবাসনে। শুরু হয় তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দাদের সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কিছু ক্ষণ পর ২টি গাড়ি বেরিয়ে যায়। আবার একটি প্রিন্টার নিয়ে ফিরে ওই ফ্ল্যাটে ফিরে যান আধিকারিকরা।
আরও পড়ুন:
-
বুধবার আবার ‘ফাইনাল’ খেলতে নামছে আর্জেন্টিনা, মেসির সামনে তিন নজির স্পর্শ করার সুযোগ
-
সর‘কার’ চালাচ্ছেন ১১ বছর, লঞ্চের স্টিয়ারিং হুইল হাতে ইছামতীর বুকে মমতা, তার পর গ্রামে লাঞ্চ
-
‘পূর্ণ সত্য’ জানাতে চান বিবেক, ‘দ্য কাশ্মীর ফাইল্স’ এর সিক্যুয়েলের ঘোষণা
-
‘ভুয়ো শিক্ষকদের তালিকা এখনই প্রকাশ নয়’! নির্দেশ সংশোধন করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
আবাসনের বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের বাসিন্দা রাজেশের নানা নথিপত্র খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা। রাজেশ একটি সংস্থার উচ্চপদস্থ কর্তা। দীর্ঘ তল্লাশির মাঝেই দুপুরের খাবারও আনাতে দেখা গিয়েছে আয়কর আধিকারিকদের। আবাসনে আয়কর হানা ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এমন ঘটনায় বিস্মিত বাসিন্দের একটি অংশ।