Advertisement
E-Paper

জোড়া খুন করে চন্দননগরে গা ঢাকা! রাজ্যে এসে অভিযুক্তকে ধরে নিয়ে গেল বিহার পুলিশ

পুলিশ সূত্রে খবর, আফরেজ বিহারের সমস্তিপুর জেলার তাজপুরের মোরবা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গত ২৬ ফেব্রুয়ারি দু’জনকে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১৭:৪৫

প্রতীকী ছবি।

বিহারে জোড়া খুনে মূল অভিযুক্ত গ্রেফতার হলেন হুগলির চন্দননগরে। বৃহস্পতিবার চন্দননগর থানার পুলিশের সাহায্য নিয়ে কলুপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে বিহারের পুলিশ। ধৃতের নাম মহম্মদ আফরেজ। গ্রেফতারের পর তাঁকে চন্দননগর আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়ায় হয়।

পুলিশ সূত্রে খবর, আফরেজ বিহারের সমস্তিপুর জেলার তাজপুরের মোরবা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গত ২৬ ফেব্রুয়ারি দু’জনকে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, মদের ঠেকে শুভম মিশ্র নামে বছর পঁচিশের এক যুবককে খুন করেন আফরেজ। খুনের ঘটনা দেখে ফেলে আফরেজ আনমল কুমার (১৫) নামে এক কিশোরকেও গুলি করে হত্যা করেছেন। দুই খুনের তদন্তে নেমে তাজপুর থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত চন্দননগরে পালিয়ে গিয়েছেন। এর পরেই আফরেজের মোবাইল ট্র্যাক করা শুরু হয়।

গোপন সূত্র মারফতও তদন্তকারীরা জানতে পারেন, চন্দননগরে একটি ভাড়া বাড়িতে ঘাপটি মেরে রয়েছেন আফরেজ। সেখানে গুড্ডু নামে এক বন্ধুর সঙ্গে থেকে কাজের সন্ধান করছেন তিনি। এর পরেই চন্দননগর পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযান চালায় বিহার পুলিশ।

bihar police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy