Advertisement
E-Paper

Murder: কান্না সহ্য করতে না পেরে ৪ মাসের মেয়েকে আছড়ে মারল বাবা! নেশার ঘোরে খুন

স্ত্রীর অভিযোগ, পর পর দু’টি কন্যাসন্তানের জন্ম হওয়ায় সমীর তাঁর উপর অত্যাচার চালাত। রবিবার রাতেও সমীর পিয়ার উপরে অত্যাচার করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৮
শিশুকে আছড়ে থুন করল বাবা।

শিশুকে আছড়ে থুন করল বাবা। প্রতীকী ছবি

কান্না সহ্য করতে না পেরে চার মাসের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় আছড়ে খুন করল বাবা। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে হুগলির পুরশুড়ায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নিজের চার মাসের মেয়ে পিয়ালিকে আছড়ে খুন করে পুরশুড়ার শ্যামপুর পঞ্চায়েতের ফুলপুকুর গ্রামের বাসিন্দা সমীর মালিক। সমীরের স্ত্রী পিয়ার কথায়, ‘‘রাজমিস্ত্রির কাজ থেকে ফিরে ও (সমীর মালিক) প্রায়ই নেশা করত। রাতে আমি কিছু ক্ষণের জন্য উঠেছিলাম। সেই সময় মেয়েটা কাঁদছিল। আমার স্বামী সেটা সহ্য করতে পারেনি। ও মেয়ে দেখতে পারত না। তাই তুলে আছাড় মেরেছে। আমি স্বামীর শাস্তি চাই।’’

পিয়ার আরও অভিযোগ, পর পর দু’টি কন্যাসন্তানের জন্ম হওয়ায় সমীর তাঁর উপর অত্যাচার চালাত। রবিবার রাতেও সমীর পিয়ার উপরে অত্যাচার করে। সমীরের বিরুদ্ধে পুরশুড়া থানায় বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পিয়া। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এক প্রতিবেশীর বক্তব্য, ‘‘গাঁজার নেশা করে মাথা খারাপ হয়ে গিয়েছিল সমীরের। নেশার ঘোরেই ও মেয়েটাকে আছড়ে মেরে ফেলেছে।’’

child Murder father
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy