Advertisement
E-Paper

Bus Accident: দুই বাসের রেষারেষির জের, ধুলাগড়ে জাতীয় সড়কের ধারে দুর্ঘটনায় আহত একাধিক

দুর্ঘটনায় আহত হন দু’টি বাসের বেশ কয়েকজন যাত্রী। ঘটনার পর বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ দুটি বাসে ভাঙচুর চালান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৩:০৬
দুর্ঘটনার পর ভাঙচুর বাসে।

দুর্ঘটনার পর ভাঙচুর বাসে। নিজস্ব চিত্র।

হাওড়ার ধুলাগড়ে দুটি বাসের সংঘর্ষ আহত বেশ কয়েকজন যাত্রী। অভিযোগ বৃহস্পতিবার সকালে দু’টি বাসের রেষারেষির জেরেই এমন ঘটে। দুর্ঘটনার পরেই দুটি বাসে ভাঙচুর চালান বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের একাং‌শ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ধুলাগড়ের সন্ধিপুরের কাছে, ধুলাগড়-নিউটাউন রুটের একটি বাস ৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ‘সার্ভিস রোড’ দিয়ে যাচ্ছিল। সে সময় পিছন থেকে ধর্মতলা-ধুলাগড় রুটের বাস সেটিকে ধাক্কা মারে। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই বাস দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ।

দুর্ঘটনায় আহত হন দু’টি বাসের বেশ কয়েকজন যাত্রী। ঘটনার পর বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ দুটি বাসে ভাঙচুর চালান। ধুলাগড়ের ঘটনাস্থলে পৌঁছে সাঁকরাইল থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ৬ নম্বর জাতীয় সড়কে। ঘণ্টা দেড়েক পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রের খবর, দু’টি বাসের চালকই বেপাত্তা। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের আঘাত গুরুতর নয়।

Howrah Dhulagarh Bus Bus Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy