Advertisement
E-Paper

Accident: মন্ত্রী হুমায়ুনের স্ত্রীয়ের গাড়িতে ধাক্কা লরির, আহত ৩

বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রী অনিন্দিতা দাস কবীর। দুর্ঘটনায় আহত হন গাড়ির চালক-সহ তিন জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৭
গুড়াপের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়েন মন্ত্রী-পত্নী।

গুড়াপের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়েন মন্ত্রী-পত্নী। নিজস্ব চিত্র

দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রীয়ের গাড়ি। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ গুড়াপ থানার অন্তর্গত বশিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ডেবরার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রী অনিন্দিতা দাস কবীর। সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। দুর্ঘটনায় আহত হন গাড়ির চালক-সহ তিন জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ গাড়িটিকে উদ্ধার করে গুড়াপ থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে বর্ধমানের দিক থেকে কলকাতা দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময়ে বশিপুরের কাছে গাড়ির পিছনে ধাক্কা মারে একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটিকে আটক করেছে পুলিশ। মন্ত্রীর স্ত্রী-কে অন্য একটি গাড়ি করে কলকাতায় পাঠিয়ে দেয় পুলিশ। কী ভাবে দুর্ঘটনা হল, ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে গুড়াপ থানার পুলিশ।

Car Accident Humayun kabir Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy