Advertisement
E-Paper

Shootout: হাওড়ায় ব্যবসায়ীকে গুলি, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ধরল এক সন্দেহভাজনকে

ওই ব্যবসায়ী জানান কারখানা থেকে বেরিয়ে খাবার আনতে যাচ্ছিলেন তিনি। সেই সময় তিন দুষ্কৃতী বাইকে চড়ে এসে তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১২:১০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফের প্রকাশ্যে গুলি চলল হাওড়ায়। বুধবার রাতের ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়।

দাশনগর থানার অন্তর্গত ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় বুধবার সন্ধ্যায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালানোর ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। ছুটে পালিয়ে প্রাণে বাঁচেন দেশকুমার দে নামে ওই ব্যবসায়ী।

হামলার সেই সিসিটিভি ফুটেজ।

দেশকুমার জানান কারখানা থেকে বেরিয়ে খাবার আনতে যাচ্ছিলেন তিনি। সেই সময় তিন দুষ্কৃতী বাইকে চড়ে এসে তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে। এই ঘটনায় চাঞ্চল্য জেরে ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমে দাসনগর থানার পুলিশ এবং সিটি পুলিশের গোয়েন্দারা ইতিমধ্যেই একজনকে আটক করেছেন। পুলিশ সূত্রের খবর ধৃত জিজ্ঞাসাবাদ করে কিছু ‘তথ্য’ মিলেছে।

Firing Shootout Howrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy