Advertisement
E-Paper

Arrest: কিশোরী অন্তঃসত্ত্বা, হাসপাতালে নিয়ে যেতেই হতবাক পরিবার, ধর্ষণের অভিযোগে ধৃত পুরোহিত

অভিযোগ, কোন্নগরের একটি মন্দিরের পুরোহিত কিশোরীকে ধর্ষণ করেছেন। আরও অভিযোগ, ওই কিশোরীকে খুনের হুমকিও দেন ওই পুরোহিত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ১৫:০৫
কিশোরীকে ধর্ষণের অভিযোগ।

কিশোরীকে ধর্ষণের অভিযোগ। প্রতীকী চিত্র।

দিন কয়েক ধরে অসুস্থ বোধ করছিল কিশোরী। তাকে হাসপাতালে নিয়ে যেতেই হতবাক হয়ে গেল পরিবার। তাঁদের দাবি, তাঁরা হাসপাতালের চিকিৎসকদের থেকে জানতে পারেন, ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। অভিযোগ, স্থানীয় একটি মন্দিরের পুরোহিত ওই কিশোরীকে ধর্ষণ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনা ঘটেছে হুগলির কোন্নগরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েছিল। তাকে পরিবারের লোকজন শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে ভর্তি করে। পরিবারের সদস্যদের দাবি, হাসপাতাল সূত্রে তাঁরা জানতে পারেন, ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। পরিবারের দাবি, নাবালিকা জানিয়েছে, কোন্নগরের একটি মন্দিরের পুরোহিত তাকে উপুর্যুপরি ধর্ষণ করেছেন। নাবালিকার পরিবারের অভিযোগ, ওই কিশোরীকে খুনের হুমকিও দিয়েছিলেন ওই পুরোহিত।

এ নিয়ে রবিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশ অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করেছে। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, ‘‘নাবালিকার সঙ্গে কথা বলে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তও গ্রেফতার হয়েছে। নাবালিকা সুস্থ হলে তার গোপন জবানবন্দি নেওয়া হবে।’’

rape Minor arrest POCSO Act
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy