Advertisement
E-Paper

মাথায় হেলমেট পরিয়ে পিলখানাকাণ্ডে ধৃতদের নিয়ে যাওয়া হল আদালতে, বাইরে মৃতের পরিবারের তুমুল বিক্ষোভ

গত ২৫ ফেব্রুয়ারি ভোরে পিলখানায় ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গুলি করে খুন করা হয় প্রোমোটার সফিককে। তার পর চার জনকে গ্রেফতার করা হলেও এত দিন মূল দুই অভিযুক্ত অধরা ছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৫:০৬
আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। বাইরে বিক্ষোভ।

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। বাইরে বিক্ষোভ। —নিজস্ব ছবি।

পিলখানায় প্রোমোটার খুনে ধৃত হারুন খান এবং রাফাকাত হোসেনকে আদালতে হাজির করানোর সময় তীব্র উত্তেজনা। একেবারে কোর্ট লক আপের সামনে বিক্ষোভ খুন হওয়া সৌফিক খুনের পরিবার এবং প্রতিবেশীদের।

শুক্রবার ধৃতদের মাথায় হেলমেট পরিয়ে হাওড়া আদালতে হাজির করে সিআইডি। অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু হয় আদালত চত্বরে। উত্তেজনা ছড়ায় কোর্ট লক আপের সামনে। পুলিশ এবং র‌্যাফ দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি ভোরে পিলখানায় ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গুলি করে খুন করা হয় প্রোমোটার সফিককে। তার পর চার জনকে গ্রেফতার করা হলেও এত দিন মূল দুই অভিযুক্ত অধরা ছিলেন। বৃহস্পতিবার ওই দু’জনকেই ভিন্‌রাজ্য থেকে পাকড়াও করেছে রাজ্য সিআইডি।

দিল্লির জামা মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয় হারুন এবং রোহিতকে। পুলিশ জানিয়েছে, খুনের পর তাঁরা কলকাতা থেকে বিহার হয়ে দিল্লি পালিয়ে গিয়েছিলেন। ধৃতদের সিআইডির হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছে।

Pilkhana Murder Case Crime Howrah City Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy