Advertisement
E-Paper

নন্দীগ্রাম দেখিয়ে যারা ক্ষমতায় এল, তারাই পিটিয়ে মারবে, এ হতে পারে না, আক্রমণ শুভেন্দুর

বিজেপি নেত্রী ভারতী ঘোষ তাঁর ভাষণে তুলে আনেন মইদুল মিদ্যার মৃত্যুর প্রসঙ্গ।

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:২২

নিজস্ব চিত্র

শ্রীরামপুরে সরস্বতী পুজো উদ্বোধন করতে এসে ভারতী ঘোষ, শুভেন্দু অধিকারীরা একযোগে আক্রমণ করলেন রাজ্য সরকারকে। তাঁদের কথায উঠে এল মইদুল মিদ্যা মৃত্যুর প্রসঙ্গ। শুভেন্দু আক্রমণ করলেন রাজ্য সরকারের নবঘোষিত ‘মা’ প্রকল্পটি নিয়েও।

শুভেন্দু অধিকারী সোমবারের উদ্বোধনী অনুষ্ঠান থেকে বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করতে চান আত্মনির্ভর ভারত, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চান নির্ভরশীল ভারত। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছি। আমার মতো শিক্ষিত একজন যুবক কেন ৫ টাকার ভাত খাবেন।’’

বিজেপি নেত্রী ভারতী ঘোষ তাঁর ভাষণে তুলে আনেন মইদুল মিদ্যার মৃত্যুর প্রসঙ্গ।তিনি বলেন, ‘‘সেদিন মইদুলকে ঠান্ডা মাথায় খুন করেছে পুলিশ।গণতান্ত্রিক পথে নিজেদের অধিকারের জন্য গিয়েছিল ছেলেরা।বাচ্চা ছেলেগুলোকে কী ভাবে পিটিয়েছে! যাঁরা লাঠি চালানোর নির্দেশ দিয়েছেন, যাঁরা লাঠি চালিয়েছেন, যাঁরা খুন করেছেন, বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেককে জেল খাটাবে।

একই বিষয় তুলে ধরেন শুভেন্দুও, তিনি বলেন, ‘‘একটা ছেলে চাকরি চাইতে এভাবে ‘মেরে ফেলা’ সরকারের নৃশংসতা বর্বরতা প্রমাণ করে।এর থেকে মুক্তির পথ হল নরেন্দ্র মোদীর আশীর্বাদধন্য গণতান্ত্রিক সরকার তৈরি করা।নন্দীগ্রামে গুলিচালনা দেখিয়ে যে সরকার ক্ষমতায় এল,তারাই নবান্নের দরজায় যুবকদের পিটিয়ে পিটিয়ে মারবে, এটা হতে পারে না।’’

BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy