Advertisement
E-Paper

দেবাংশুর হয়ে আর ভোটপ্রচারে বার হবেন না! ‘লু’-তে অসুস্থ অসিত, ভর্তি করানো হল হুগলির নার্সিংহোমে

টিকিট না-পেয়ে গোসা করেছিলেন অসিত মজুমদার। রাজনীতি ছাড়ার কথাও বলেছিলেন। শেষমেশ শীর্ষ নেতৃত্ব তাঁর মানভঞ্জন করেন। কিন্তু তার পরে আবার হুগলির দলীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রকাশ্যে নানা অভিযোগ করেন প্রবীণ বিধায়ক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:৪৮
Asit Majumdar

চিকিৎসাধীন অসিত মজুমদার। —নিজস্ব চিত্র।

গরমে অসুস্থ হয়ে চিকিৎসাধীন হুগলির চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। হুগলিরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে তাঁকে। অসিত জানিয়েছেন, তিনি দেবাংশু ভট্টাচার্যের হয়ে ভোটপ্রচারে বেরিয়ে গরমে অসুস্থ হয়ে পড়েছেন।

চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, ‘লু’ লেগে অসুস্থ হয়ে পড়েছেন অসিত। রক্তচাপের ওঠানামা, পেটের সংক্রমণ, ডায়াবেটিস-সহ বিভিন্ন শারীরিক সমস্যা হয়েছে তাঁর।

আগামী কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে। অসিতের কথায়, ‘‘প্রচারে বেরিয়ে ‘লু’ লেগে অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন। তাই এখন আর ভোট প্রচারে বেরোতে পারব না।’’

Advertisement

উল্লেখ্য, টিকিট না-পেয়ে গোসা করেছিলেন অসিত। রাজনীতি ছাড়ার কথাও বলেছিলেন। শেষমেশ শীর্ষ নেতৃত্ব তাঁর মানভঞ্জন করেন। তার পরে আবার হুগলির দলীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রকাশ্যে নানা অভিযোগ করতে থাকেন প্রবীণ বিধায়ক। তবে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশুর সঙ্গে প্রায় রোজ-ই প্রচারে দেখা যাচ্ছিল অসিতকে। কিন্তু শারীরিক কারণে আর বাইরে বেরোবেন না, সেটা নিজেই জানালেন বিদায়ী বিধায়ক।

Asit Mazumder TMC Hooghly Hospitalised
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy