এসআইআর-এর শুরু হয়েছে ৪ নভেম্বর থেকে। বিভিন্ন রাজনৈতিক দল মানুষজনকে সাহায্য করার জন্য ক্যাম্প অফিস করেছে। কর্মসূচি শুরুর আট দিন পরে, মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপি উলুবেড়িয়ার মনসাতলায় তাদের জেলা কার্যালয়ের সামনে ‘নিবিড় ভোটার তালিকা সংশোধনী ২০২৫’ সহায়তা কেন্দ্র শুরু করল। আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত।
এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। আট দিন পরে কেন সহায়তা কেন্দ্র শুরু হল, তা নিয়ে দলেরই একাংশের প্রশ্ন আছে। এই ঘটনায় দলের সাংগঠনিক শক্তি প্রশ্নের মুখে বলে মনে করছেন দলের এই অংশ। এ নিয়ে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি তৃণমূল। তারা এসআইআর শুরুর দিন থেকেই গ্রামীণ এলাকায় বিভিন্ন পার্টি অফিসে ও রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প করে মানুষকে এসআইআর ফর্ম ফিলআপে সাহায্য করছে।
বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সাধারণ সম্পাদক রমেশ সাধুখাঁ অবশ্য বলেন, ‘‘বিজেপি মানুষের মনের মধ্যে আছে। তা ছাড়া, বিজেপি মণ্ডল পর্যায়ে গ্রামে গ্রামে সহায়তা বুথ আগে থেকেই করা হয়েছে। মঙ্গলবার জেলা কার্যালয়ের সামনে একটি বুথ করা হল। গ্রামে গ্রামে বিজেপি কর্মীরা বিএলএ-২ হিসাবে প্রথম দিন থেকে কাজ করছেন। ফর্ম ফিলআপের জন্য মানুষ বিজেপি কর্মীদেরই ভরসা করছেন। তাই জেলা অফিসে ক্যাম্প করার পর থেকেই ভিড় উপচে পড়ছে।’’ তাঁর কথায়, ‘‘তৃণমূল যতই পাড়ায় পাড়ায় শিবির করুক না কেন, মানুষ সেখানে যাচ্ছেন না। কারণ, তাঁরা জানেন, এসআইআর-এর বিরোধিতা গোটা দেশে শুধু তৃণমূলই করছে।’’
এ নিয়ে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের সহ সভাপতি ও উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, ‘‘এসআইআর-এর নামে বিজেপি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তারপরেও প্রতিটি বুথে বিএলএ-২ নিয়োগ করতে পারেনি। তারা আবার কী করে ক্যাম্প তৈরি করবে! ওদের সংগঠনে কর্মী কোথায়?’’ তাঁর কটাক্ষ, বিজেপি যখন দেখছে তৃণমূল পাড়ায় পাড়ায় ক্যাম্প তৈরি করেছে, তখন সব জায়গা থেকে কর্মীদের জুটিয়ে এনে জেলা কার্যালয়ের সামনে একটি ক্যাম্প করে ঢাকঢোল পেটাচ্ছে!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)