Advertisement
E-Paper

ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, হাওড়া-ব্যান্ডেল এবং নৈহাটি-ব্যান্ডেল শাখায় দেড় ঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভারহেড ইকুইপমেন্টে ‘পাওয়ার অফ’ হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছিল। ফলে বিভিন্ন স্টেশনে আপ এবং ডাউনের ট্রেন আটকে পড়ে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১২:১৪
হুগলি স্টেশনে আটকে ট্রেন। নিজস্ব চিত্র।

হুগলি স্টেশনে আটকে ট্রেন। নিজস্ব চিত্র।

হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রবিবার সকালে বিপর্যস্ত হয়ে পড়ল ট্রেন পরিষেবা। প্রায় দেড় ঘণ্টা ধরে হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া ও ব্যান্ডেল-নৈহাটি লাইনে আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভারহেড ইকুইপমেন্টে ‘পাওয়ার অফ’ হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছিল। ফলে বিভিন্ন স্টেশনে আপ এবং ডাউনের ট্রেন আটকে পড়ে। এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িক ভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কিছু দূরপাল্লার গাড়ি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। অনেকেই দীর্ঘ ক্ষণ স্টেশন ও ট্রেনের মধ্যে আটকে পড়েন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ওভারহেড ইকুইপমেন্টের সার্কিটে গন্ডগোলের জন্য ‘পাওয়ার অফ’ হয়ে গিয়েছিল। তবে ট্রেন পরিষেবা এখন স্বাভাবিক আছে। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, বিদ্যুৎ সংযোগ দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করেন রেলের ইঞ্জিনিয়াররা। তার পর আপ এবং ডাউন দু’লাইনেই ট্রেন চলাচল শুরু হয়। ব্যআন্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায়, ব্যান্ডেল-নৈহাটি শাখাতেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

Bandel Howrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy