Advertisement
E-Paper

পুলিশের জালে চাঁই

টোপ ফেলে কলকাতার বন্দর এলাকা থেকে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের এক চাঁইকে ধরল পুলিশ। ধৃতের নাম শেখ সিদ্দিকি ওরফে ম্যাণ্ডেলা। পুলিশ জানায়, একবালপুর থানার নবাব আলি পার্কের কাছ থেকে তাকে ধরা হয়। তার কাছ থেকে বেশ কিছু চরস বাজেয়াপ্ত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৩

টোপ ফেলে কলকাতার বন্দর এলাকা থেকে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের এক চাঁইকে ধরল পুলিশ। ধৃতের নাম শেখ সিদ্দিকি ওরফে ম্যাণ্ডেলা। পুলিশ জানায়, একবালপুর থানার নবাব আলি পার্কের কাছ থেকে তাকে ধরা হয়। তার কাছ থেকে বেশ কিছু চরস বাজেয়াপ্ত হয়েছে। পুলিশের দাবি, মাদক পাচারের একটি চক্র গড়ে তুলেছিল সে।পুলিশের দাবি, কয়েক মাস অন্তর বিদেশ যেত ম্যাণ্ডেলা। সঙ্গে থাকত এলাকার দু’তিন জন যুবক। পুলিশ জানায়, মূলত নেপাল এবং উত্তর ভারত থেকে চরস আসত তার কাছে। তবে ম্যাণ্ডেলা নিজের কাছে মাদক রাখত না বলেও জানা গিয়েছে। সঙ্গী যুবকদের কাছে ভাগ করে মাদক রাখত সে। পুলিশের দাবি, মূলত স্কুল-কলেজের ছাত্ররাই ছিল তার নিয়মিত গ্রাহক। খুব আস্থাভাজন ক্রেতা ছাড়া কাউকেই বেশি পরিমাণে মাদক বিক্রি করত না ম্যাণ্ডেলা। কলকাতা পুলিশের এক গোয়েন্দা কর্তা জানান, ধৃতকে জেরা করে ক্রেতাদের নামের একটি তালিকা পাওয়া গিয়েছে।

Drug
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy