Advertisement
E-Paper

বালিতে গঙ্গাস্নানে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি

গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালির বাদামতলা পুনমচাঁদ বাগারিয়া ঘাটে। পুলিশ সূত্রে খবর, ওই মৃত ব্যক্তির নাম শিবশঙ্কর পাল (৬০)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ১৩:৩০
তল্লাশি চলছে। —নিজস্ব চিত্র।

তল্লাশি চলছে। —নিজস্ব চিত্র।

গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালির বাদামতলা পুনমচাঁদ বাগারিয়া ঘাটে।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম শিবশঙ্কর পাল (৬০)। বালির তর্কসিদ্ধান্ত লেনের বাসিন্দা শিবশঙ্করবাবু ২ বছর আগে ভরত ব্লেড কম্পানির কাজ থেকে অবসর নিয়েছিলেন। প্রতি দিনের মতো এ দিনও সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি গঙ্গায় স্নান করতে যান শিবশঙ্করবাবু। বেলা ১১টা বেজে গেলেও ফিরছেন না দেখে তাঁর স্ত্রী তাঁকে ঘাটে খুঁজতে আসেন। এসে দেখেন, ঘাটে শিবশঙ্করবাবুর গেঞ্জি, চটি পড়ে রয়েছে। ঘাটের আশে-পাশে তাঁকে খোঁজাখুঁজি করা হয়। জিজ্ঞাসাবাদ করলে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি গঙ্গায় নেমেছিলেন, তবে তার পর আর শিবশঙ্করবাবুকে দেখা যায়নি। এর পর থানায় খবর দেওয়া হয়। এর পর থানায় খবর দেওয়া হয়। বালি পুলিশের উদ্যোগে ডুবুরি নামানো হয়।

Ganga shibshanker pal Bagaria
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy