Advertisement
E-Paper

টুকরো খবর

একশো দিনের কাজে স্বচ্ছ্বতা-সহ কয়েক দফা দাবিতে আরামবাগের বিডিও-র কাছে স্মারকলিপি দিতে গেলে বিজেপির কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরের ওই ঘটনায় অবশ্য পরে পুলিশের হস্তক্ষেপে স্মারকলিপি দিতে পেরেছে বিজেপির আরামবাগ গ্রামীন মণ্ডল।

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৪ ০১:৫৩

স্মারকলিপি দিতে বাধা বিজেপিকে

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

একশো দিনের কাজে স্বচ্ছ্বতা-সহ কয়েক দফা দাবিতে আরামবাগের বিডিও-র কাছে স্মারকলিপি দিতে গেলে বিজেপির কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরের ওই ঘটনায় অবশ্য পরে পুলিশের হস্তক্ষেপে স্মারকলিপি দিতে পেরেছে বিজেপির আরামবাগ গ্রামীন মণ্ডল। আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিশির সরকার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, স্মারকলিপি দিতে কেউ বাধা দেয়নি। তবে বিজেপির লোকজন স্মারকলিপি দেওয়ার নাম করে ব্লক অফিস চত্বরে ঝামেলা করছিল। তাতে কাজকর্ম ব্যাহত হওয়ায় তা বন্ধ করতে বলা হয়েছিল।” অন্য দিকে, বিজেপি নেতা অসিত কুণ্ডুর বক্তব্য, “আমাদের গ্রামীণ মন্ডলের ছেলেরা স্মারকলিপি দিতে গেলে তাদের প্রধান ফটকের কাছে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছিল। পুলিশ বিষয়টা মেটায়। বিডিও প্রনব সাঙ্গুই বলেন, “দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” এ দিনই চুঁচুড়ায় অশালীন মন্তব্যের প্রতিবাদে সাংসদ অভিনেতা তাপস পালকে গ্রেফতারের দাবিতে হুগলি জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরীর কাছে স্মারকলিপি দিলেন জেলা বিজেপির মহিলারা। শুক্রবার দুপুরে চুঁচুড়া ঘড়ির মোড়ে এক প্রতিবাদ সভা করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement

দেবযানীর ফের জেল হেফাজতের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

আরামবাগ আদালত চত্বরে।—নিজস্ব চিত্র।

প্রতারণার একটি মামলায় শুক্রবার দুপুরে আরামবাগ আদালতে তোলা হল সারদা গোষ্ঠীর অন্যতম কর্ণধার দেবযানী মুখোপাধ্যায়কে। এ দিন অতিরিক্ত জেলা দায়রা বিচারক শ্রীময়ী কুণ্ডু তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী সংগ্রাম সরকার বলেন, “সিবিআই সারদা মামলার তদন্তভার নেওয়া সত্বেও পশ্চিমবঙ্গ পুলিশ কাগজপত্র সিবিআইকে হস্তান্তর করছে না। আমার মক্কেলকে হেনস্থার জন্যই এমন করা হচ্ছে।” তিনি জানান, মাসখানেক আগে সংশ্লিষ্ট মামলাটি থেকে দেবযানীর জামিন হয়ে গিয়েছিল। কিন্তু যে বন্ডের শর্তে জামিন হয়েছিল, তা দেবযানী মুখোপাধ্যায় দাখিল না করায় তাঁর জামিন কার্যকর হয়নি। আদালত সূত্রে জানা যায়, সারদা অর্থলগ্নি সংস্থার আরামবাগ শাখা অফিসের আনন্দ অধিকারী নামে এক এজেন্ট তাঁর গ্রাহকরা যাতে টাকা ফেরত পান, সেই মর্মে ২০১৩ সালের ২০ এপ্রিল আরামবাগ থানায় আইনি ব্যাবস্থা নেওয়ার আর্জি জানান। ২২ তারিখে পুলিশ আরামবাগ শাখার ম্যানেজার সেখ মনসুর আলিকে গ্রেফতার করে। অফিস খুলে কাগজপত্র ও কম্পিউটার বাজেয়াপ্ত করে। ধৃত ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে সারদার কর্ণধার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, অরবিন্দকুমার চৌহান, মনোজকুমার নাগেন এবং অরবিন্দ দাস ওরফে বুম্বার নামেও মামলা দায়ের হয়।

সিঙ্গুরে থামবে দূরপাল্লার বাস

নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর

এ বার সিঙ্গুর থেকে দূরপাল্লার সরকারি বাসে ওঠা যাবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যে সমস্ত বাস দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করে, তাদের মধ্যে কিছু গাড়ি সিঙ্গুরের রতনপুর চৌমাথায় থামবে। ফলে, সরকারি বাসে চেপে দুর্গাপুর বা আসানসোলে যেতে হলে আর কলকাতায় যেতে হবে না সিঙ্গুর-সহ আশপাশের এলাকার মানুষকে। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ওই পরিষেবার সূচনা করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) চেয়ারম্যান, বিধায়ক তমোনাশ ঘোষ। বেচারামবাবু জানান, আপাতত ১১ জোড়া বাস সেখানে দাঁড়াবে। পরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস দাঁড়ানোরও ব্যবস্থা করা হবে। তিনি বলেন, “সিঙ্গুরে সরকারি বাসের স্টপেজ হোক, এটা দীর্ঘদিনের দাবি ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবহণমন্ত্রী মদন মিত্র সেই দাবিকে স্বীকৃতি দিলেন।”

ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • ধনেখালি

এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে হুগলির ধনেখালির দশঘড়ার ঘটনা। এই এলাকার পনেরো বছরের এক কিশোরী ধনেখালি থানায় অভিযোগ করে, আট মাস আগে এলাকার তিন যুবক তাকে বাড়িতে ঢুকে ধর্ষণ করে। এর পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে বিষয়টি তার মাকে জানায়। রাতে ওই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। চুঁচুড়া আদালতে তার গোপন জবানবন্দি নিয়েছেন বিচারক। পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

চটশিল্পের ভরাডুবি কমাতে চলছে যজ্ঞ। শনিবার হুগলির গোন্দলপাড়া চটকলে এমন একটি
অভিনব পুজোর আয়োজন করা হয়েছিল। এই পুজোয় যোগ দিয়েছিলেন মালিক-শ্রমিক
দু’পক্ষই। আগামী পাঁচ দিন ধরে চলবে পুজো। ছবি: তাপস ঘোষ

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy