Advertisement
E-Paper

ডোমজুড়ে জলসত্র তৈরি করছে পঞ্চায়েত সমিতি

নিজস্ব তহবিলের টাকায় পরিস্রুত পানীয় জলসত্র তৈরি করছে ডোমজুড় পঞ্চায়েত সমিতি। ডোমজুড় থানার সামনে তার নির্মাণ কাজ চলছে জোর কদমে। ডোমজুড় পঞ্চায়েত সমিতির এক কর্তা জানান, মাস দুয়েক আগে এই প্রকল্পটির কাজ শুরু হয়। মোট খরচ ধরা হয়েছে ১৭ লাখ ২২ হাজার টাকা। এই জলসত্রে কয়েকটি ছোট কল থাকবে।

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৬
—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব তহবিলের টাকায় পরিস্রুত পানীয় জলসত্র তৈরি করছে ডোমজুড় পঞ্চায়েত সমিতি। ডোমজুড় থানার সামনে তার নির্মাণ কাজ চলছে জোর কদমে। ডোমজুড় পঞ্চায়েত সমিতির এক কর্তা জানান, মাস দুয়েক আগে এই প্রকল্পটির কাজ শুরু হয়। মোট খরচ ধরা হয়েছে ১৭ লাখ ২২ হাজার টাকা। এই জলসত্রে কয়েকটি ছোট কল থাকবে। সেগুলি ঘুরিয়েই জল পান করা যাবে। ডোমজুড় থানার পাশেই রয়েছে বাস স্ট্যান্ড, নেহেরু বালিকা বিদ্যালয় এবং বাজার। ডোমজুড় শহরের ব্যস্ততম এই এলাকায় জলসত্র তৈরির দাবি দীর্ঘদিনের। ডোমজুড় পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, তাদের নিজস্ব তহবিলের টাকায় এর আগে হাওড়া-আমতা রোডের ধারে ত্রিফলা আলো লাগানো হয়েছে। তার পর ডোমজুড় থানার সহযোগিতায় এই নির্মাণকাজ শুরু হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy