Advertisement
E-Paper

ফুটবলে মাতলেন বিডিওরা

ফুটবল মাঠে দুই বিডিওর লড়াই। ডোমজুড়ের মাকড়দহ স্টেশন সংলগ্ন রেলের মাঠে সেই লড়াই দেখতে ভিড় কম ছিল না। এ দিন একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ডোমজুড় বিডিও একাদশ ও সাঁকরাইল বিডিও একাদশ।

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ০২:২১
বল দখলের লড়াইয়ে দুই বিডিও। ছবি: সুব্রত জানা।

বল দখলের লড়াইয়ে দুই বিডিও। ছবি: সুব্রত জানা।

ফুটবল মাঠে দুই বিডিওর লড়াই। ডোমজুড়ের মাকড়দহ স্টেশন সংলগ্ন রেলের মাঠে সেই লড়াই দেখতে ভিড় কম ছিল না। এ দিন একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ডোমজুড় বিডিও একাদশ ও সাঁকরাইল বিডিও একাদশ। বিডিও অফিসের কর্মী, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্যদের নিয়ে তৈরি হয়েছিল দু’টি দল। ম্যাচে জমজমাট লড়াই হলেও গোল হয়নি। কিছু সময়ের জন্য খেলতে নামেন ডোমজুড়ের বিডিও তমোঘ্ন কর ও সাঁকরাইলের বিডিও প্রসেনজিৎ ঘোষ। ম্যাচের উদ্যোক্তা ডোমজুড় ব্লক প্রশাসন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy