Advertisement
E-Paper

বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে

মদ্যপ অবস্থায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হুগলির জাঙ্গিপাড়া পঞ্চায়েতের বেলিপাড়ায়। মৃতের নাম মহেশ্বর সিংহ (৮০)। অভিযুক্ত কাশীনাথ সিংহকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে খবর, বছর আটচল্লিশের কাশীনাথ বাসে কন্ডাক্টরের কাজ করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০৪:০৭

মদ্যপ অবস্থায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হুগলির জাঙ্গিপাড়া পঞ্চায়েতের বেলিপাড়ায়। মৃতের নাম মহেশ্বর সিংহ (৮০)। অভিযুক্ত কাশীনাথ সিংহকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে খবর, বছর আটচল্লিশের কাশীনাথ বাসে কন্ডাক্টরের কাজ করে। অভিযোগ, প্রায়ই সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি করত। বুধবার দুপুরে স্ত্রীকে মারধর করে বেরিয়ে যায়। বিকেলে মদ্যপ অবস্থায় ফিরে বাবার উপর চড়াও হয়। বাবাকে চ্যালাকাঠ দিয়েও বেদম পেটায় বলে অভিযোগ। প্রতিবেশীরা এসে কাশীনাথকে ধরে ফেলে। ততক্ষণে মহেশ্বরবাবু মারা গিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy