Advertisement
E-Paper

Bus Accident: উল্টোডাঙায় বাসের রেষারেষি, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন

জানা গিয়েছে, গড়িয়াগামী দু’টি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে যাত্রিবোঝাই একটি বাস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ২১:১১
প্রতীকি ছবি।

প্রতীকি ছবি।

উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে দুর্ঘটনা। দুটি বাসের রেষারেষির জেরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় একটি যাত্রিবোঝাই বাস। আহত বেশ কয়েকজন যাত্রী। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর, উল্টোডাঙা-গড়িয়া রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। ধাক্কার অভিঘাতে উল্টে যায় যাত্রিবোঝাই বাসটি। বাসের যাত্রীদের মধ্যে অনেকেরই আঘাত লেগেছে। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে।

Ultodanga Bus Accident Over Speeding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy