Advertisement
E-Paper

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গি আক্রান্ত কমে তিনশোর ঘরে, কোভিডে দৈনিক আক্রান্ত ২৬৭

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিং— এই সাত জেলায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। যা নিয়ে চিন্তায় প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৬

ফাইল চিত্র।

শনিবারের তুলনায় রাজ্যে কমল দৈনিক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কমে তা তিনশোর ঘরে নেমে এসেছে। অন্য দিকে, দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যাও কমে নেমে এল আড়াইশোর কাছে। তবে বাড়ল দৈনিক সংক্রমণের হার। তা বেড়ে তা চার শতাংশের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে এক জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৩ জন আক্রান্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিং— এই সাত জেলায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। যা নিয়ে চিন্তায় প্রশাসন।

স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৭ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১১ হাজার ৫৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৮৯ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৬ হাজার ৭২০ জনের। দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৩.৯৭ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ২ হাজার ২৮৩।

Dengue and Covid in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy