Advertisement
E-Paper

জলবায়ু গবেষণা নিয়ে উৎকর্ষ কেন্দ্র কলকাতায়

জলবায়ু বদলের কারণ এবং তার প্রভাব নিয়ে গবেষণার জন্য উৎকর্ষ কেন্দ্র গড়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজ চত্বরে। বিশ্ববিদ্যালয়ের আবহবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সুতপা চৌধুরী সোমবার বলেন, ‘‘কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ওই উৎকর্ষ কেন্দ্র তৈরিতে সাহায্য করবে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:১৮

জলবায়ু বদলের কারণ এবং তার প্রভাব নিয়ে গবেষণার জন্য উৎকর্ষ কেন্দ্র গড়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজ চত্বরে। বিশ্ববিদ্যালয়ের আবহবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সুতপা চৌধুরী সোমবার বলেন, ‘‘কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ওই উৎকর্ষ কেন্দ্র তৈরিতে সাহায্য করবে।’’ জলবায়ু সংক্রান্ত অন্য বিভাগের গবেষকেরাও ওই কেন্দ্রে কাজ করতে পারবেন।

ওই গবেষণা কেন্দ্র যে-বিভাগকে ঘিরে গড়ে তোলার পরিকল্পনা চলছে, সেই আবহবিজ্ঞান বিভাগে বহু পদ খালি। শিক্ষকের সেই ঘাটতি পূরণ না-করে উৎকর্ষ কেন্দ্র গড়া হবে কী ভাবে, প্রশ্ন পড়ুয়াদের। তাঁদের আশঙ্কা, এই অবস্থায় ওই গবেষণা কেন্দ্র চালু হলে পড়া ও গবেষণা, দু’টিই ব্যাহত হবে। উপাচার্য আশুতোষ ঘোষের আশ্বাস, শূন্য পদে নিয়োগ হবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কর্তা অখিলেশ গুপ্ত এ দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আবহবিজ্ঞান বিভাগে এক অনুষ্ঠানে জানান, জলবায়ু বদল নিয়ে গবেষণায় ভারত পিছিয়ে আছে। আমেরিকায় বছরে যত গবেষণা হয়, তার ৩৭ শতাংশের বিষয় জলবায়ু বদল। কিন্তু ভারতে মাত্র দেড় শতাংশ গবেষণাপত্র তৈরি হয় এই বিষয়ে। ‘‘জলবায়ু নিয়ে গবেষণার উন্নয়ন চায় কেন্দ্র। ‘‘বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে সমঝোতা ও চুক্তির ক্ষেত্রে এই গবেষণার ফল খুব উপযোগী ভূমিকা নেয়,’’ বলেন অখিলেশ।

Climate Research Centre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy