Advertisement
E-Paper

মরসুমের শীতলতম দিন! রাজ্যের সর্বত্র জাঁকিয়ে পড়েছে শীত, কলকাতার তাপমাত্রা কত?

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার সারা দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ০৯:১৬
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। ফাইল চিত্র।

বছরের প্রথম সপ্তাহেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে। উত্তুরে হাওয়ার দাপটে ধাপে ধাপে তাপমাত্রার পারদপতন হচ্ছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। এই প্রথম মরসুমে তাপমাত্রার পারদ ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আগের বছর ১৭ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। সে দিন মরসুমের শীতলতম দিন ছিল বলে হাওয়া অফিস সূত্রের খবর। তবে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে সেই নজির ভেঙেছে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার সারা দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে ভালই শীত অনুভূত হবে। কুয়াশার দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।

Kolkata Weather Kolkata Weather Today West Bengal Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy