Advertisement
E-Paper

‘অপহরণ’, গ্রেফতার ৩

মধ্য কলকাতার এক ব্যবসায়ীকে অপহরণ ও শারীরিক নিগ্রহের অভিযোগে শনিবার গ্রেফতার করা হল তিন ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবলু গুপ্ত, রাজেশ সোনকার ও দুর্গেশ মিশ্র। ওই ঘটনায় পুলিশ আরও পাঁচ জ

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০১:০১

মধ্য কলকাতার এক ব্যবসায়ীকে অপহরণ ও শারীরিক নিগ্রহের অভিযোগে শনিবার গ্রেফতার করা হল তিন ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবলু গুপ্ত, রাজেশ সোনকার ও দুর্গেশ মিশ্র। ওই ঘটনায় পুলিশ আরও পাঁচ জনকে খুঁজছে। পুলিশ জানায়, মুক্তারামবাবু স্ট্রিটের বাসিন্দা ব্যবসায়ী রমেশ শর্মার অভিযোগ, বৃহস্পতিবার রাতে ১১টা নাগাদ বেলতলা রোড থেকে কয়েক জন তাঁকে অপহরণ করে সল্টলেকের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে মারধর করে গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় এবং তাঁর নগ্ন ছবিও তুলে রাখে তারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা রমেশবাবুর পূর্ব-পরিচিত। ব্যবসায় টাকাপয়সা সংক্রান্ত গোলমালের জেরে ওই ঘটনা বলে পুলিশের অনুমান।

Abduction Arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy