Advertisement
E-Paper

রোহিতকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, বহু দিন ধরে কষা হয়েছিল ছক! কী জানাল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহিতকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন ধৃত অভিযুক্ত সমর্থ শিবসরণ এবং ‘ওয়ান্টেড’ অভিযুক্ত শুভম লোঙ্কার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৭
রোহিতকে হত্যার ছক ছিল দুষ্কৃতীদের।

রোহিতকে হত্যার ছক ছিল দুষ্কৃতীদের। ছবি: সংগৃহীত।

রোহিত শেট্টীকে প্রাণে মারার উদ্দেশ্য নিয়েই তাঁর বাড়ির সামনে গুলি চালিয়েছিলেন দুষ্কৃতীরা। ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি হেফাজতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ অভিযুক্তকে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, আনন্দ মারোতে, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল সকতকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহিতকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন ধৃত অভিযুক্ত সমর্থ শিবসরণ এবং অভিযুক্ত শুভম লোঙ্কার, যাঁকে পুলিশ বহু দিন ধরে খুঁজছে। সেই উদ্দেশ্য নিয়েই বলিউড পরিচালকের বাড়ির সামনে নাকি গুলি চালিয়েছিলেন তাঁরা। রোহিতকে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন তাঁর নিরাপত্তারক্ষীও।

শুভম লোঙ্কারের নির্দেশে হত্যার ছক কষা হয়েছিল। ফোনে তিনি নির্দেশ দিচ্ছিলেন। একটি স্কুটারে করে রোহিতের বাড়ির সামনে পৌঁছেছিলেন অভিযুক্তেরা। প্রধান বন্দুকবাজকে সহযোগিতা করছিলেন সমর্থ। রোহিতের বাড়ির সামনে পৌঁছোনোর আগে তাঁরা পৌঁছেছিলেন অন্য একটি জায়গায়। সেখানেই স্কুটারটি নিয়ে এসেছিলেন অন্য এক অভিযুক্ত। এই ঘটনার সঙ্গেও লরেন্স বিশ্নোই গ্যাং-এর যোগ রয়েছে বলে জানা যাচ্ছে।

বলিউডের তারকাদের সঙ্গে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে সলমন খানকে বার বার হুমকি দিয়েছে লরেন্স বিশ্নোইয়ের দল। তাঁর বা়ড়ির সামনেও গুলি চলেছিল। কপিল শর্মার রেস্তরাঁর সামনে ও দিশা পটানীর বাড়ির সামনেও গুলি চলেছিল। ২০২৪ সালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল বাবা সিদ্দীকীকে। তাই রোহিতের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনার খবর ছড়াতেই এ বারও প্রাথমিক সন্দেহের তির ছিল লরেন্স বিশ্নোইয়ের দলের দিকেই। পরে সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, “এটা তো একটা ঝলক ছিল। ও আমাদের কথা না শুনলে পরের গুলিটা ওর বাড়ির বাইরে নয়, শোয়ার ঘরে চলবে আর ওর বুকে গিয়ে বিঁধবে। গোটা বলিউডকে এটা আমাদের হুঁশিয়ারি। নিজেদের পথ ঠিক করো, না হলে তোমাদের অবস্থা বাবা সিদ্দীকীর চেয়েও খারাপ হবে। আমাদের শত্রুদের বলছি, প্রস্তুত হয়ে যাও আর অপেক্ষা করো। একটাই দল ছিল, আছে আর থাকবে— লরেন্স বিশ্নোইয়ের দল।”

Rohit Shetty Salman Khan Lawrence Bishnoi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy