Advertisement
E-Paper

চারটি দুর্ঘটনা, মৃত্যু দু’জনের

শহরে চারটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। আহত দুই। পুলিশ জানায়, শনিবার জোকার কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় এক যুবকের।

শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০০:০২

শহরে চারটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। আহত দুই। পুলিশ জানায়, শনিবার জোকার কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় এক যুবকের। পুলিশের অনুমান, রাস্তা পেরোতে গিয়েই দুর্ঘটনা। এ দিকে, শুক্রবার গ়ড়িয়াহাট থানা এলাকায় অটোর ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। গ্রেফতার হয়েছে অটোচালক বাপি নন্দী। আবার শনিবার সার্কুলার গার্ডেনরিচ রোডে গর্তে চাকা পড়ে মোটরবাইক-সহ উল্টে যান এক ব্যক্তি। জিতু গুপ্ত নামে ওই ব্যক্তি পিজিতে ভর্তি। এ দিকে, শুক্রবার রাতে কাশীপুর রোড ও পিকে মুখার্জি রোডের মোড়ে গাড়ির ধাক্কায় আহত হন এক মোটরবাইক আরোহী। পুলিশের দাবি, স্বপন গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যক্তির মাথায় হেলমেট ছিল না।

আম-বাঙালি। স্বাদ আর গন্ধে মাতোয়ারা করতে শুধুই আম নিয়ে ‘আমন্ত্রণ’। শনিবার, যোধপুর পার্কে। ছবি: শুভাশিস ভট্টাচার্য

accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy