Advertisement
E-Paper

নেতাজিনগরে পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, খুন না আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ

বৃহস্পতিবার সকালে স্থানীয় রানিদিঘি পুকুরে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখেন বাসিন্দারা। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসে দেহ উদ্ধার করেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৩ ১১:২৯
A dead body is found in a pond in Netaji nagar, Kolkata, police rescued and sent for post-mortem

নেতাজিনগরে পুকুর থেকে উদ্ধার দেহ। প্রতীকী ছবি।

কলকাতার নেতাজিনগরে একটি পুকুর থেকে উদ্ধার করা হল এক ব্যক্তির দেহ। বৃহস্পতিবার সকালে স্থানীয় রানিদিঘি পুকুরে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখেন বাসিন্দারা। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসে দেহ উদ্ধার করেন।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম জয়দীপ নন্দী। স্থানীয় সূত্রে খবর, নানা জায়গায় তাঁর ধারদেনা ছিল। পাওনাদারদের টাকা মেটাতে না পারার কারণেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন, নাকি এটি খুনের ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি এম আর বাঙুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে তদন্তের অগ্রগতি হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy