Advertisement
E-Paper

Suicide: আত্মহত্যার আগে বাঁশদ্রোণী থানায় ইমেল, পুলিশ পৌঁছে পেল লিভ ইনে থাকা যুগলের দেহ

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে ওই তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মিলেছে সুইসাইড নোটও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৮:০৮
যুগলের আত্মহত্যা।

যুগলের আত্মহত্যা। প্রতীকী চিত্র।

এ বার পুলিশকে ইমেল করে আত্মঘাতী হলেন যুগল। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে খাস কলকাতার বাঁশদ্রোণীতে। পুলিশ যুগলের দেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে ওই তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে মিলেছে সুইসাইড নোটও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হৃষীকেশ পাল এবং রিয়া সরকার নামে ওই তরুণ-তরুণী লিভ ইন সঙ্গী ছিলেন। মঙ্গলবার তাঁরা পুলিশকে ইমেল করে আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেন। ইমেল পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ। কিন্তু তার আগেই হৃষীকেশ এবং রিয়ার মৃত্যু ঘটে। পুলিশের দাবি, তাঁরা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের আরও দাবি, ওই তরুণ-তরুণী নিজেদের পরিচিতদেরও আত্মহত্যা করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হৃষীকেশের বাড়ি আরামবাগে। তিনি ওষুধের ব্যবসা করতেন। তবে বছর দুয়েক আগে দুর্ঘটনার কবলে পড়েন হৃষীকেশ। তার পর থেকেই ওষুধের ব্যবসা আর চালাতে পারছিলেন না তিনি। রিয়া একটি বিউটি পার্লারে কাজ করতেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আর্থিক অনটনের কারণে আত্মহত্যা করেছেন হৃষীকেশ এবং রিয়া।

Suicide Death police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy