Advertisement
E-Paper

হাওড়া ব্রিজে অচৈতন্য অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয়‌ ব্যক্তি, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা

বেলা পৌনে ৩টে নাগাদ ব্রিজের ১২ নম্বর পিলারের নিকট ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এক পুলিশকর্মী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বুধবার হওড়া ব্রিজ থেকে অচৈতন্য অবস্থায় মধ্যবয়স্ক এক ব্যক্তিকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার এক আধিকারিক। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সূত্রের খবর, বেলা পৌনে ৩টে নাগাদ ব্রিজের ১২ নম্বর পিলারের নিকট ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এক পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমে সেই সময় ব্রিজে উপস্থিত থাকা সাধারণ মানুষদের জিজ্ঞাসা করে কিছু জানতে পারেনি পুলিশ। ফলে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানতে পারেননি তারা।

dead body calcutta medical college
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy