Advertisement
E-Paper

গিরিশ পার্কে ম্যাট্রিমনিয়াল সাইটের নামে ডেটিং সেন্টার চালানোর অভিযোগ, ধৃত হাওড়ার এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বলরাম দে সরণিতে একটি অফিস খুলে এই কারবার চালানো হত। অফিসের ঠিকানা— ১৬১/১, বলরাম দে সরণি, কলকাতা-৬।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৫

ফাইল চিত্র।

বিভিন্ন লোককে ফোন করে যৌনসম্পর্কের লোভ দেখানো। এমনকি বিপুল অর্থ উপার্জনের লোভ দেখিয়ে ‘এসকর্ট সার্ভিস’-ও চালানো হয়েছে দীর্ঘ দিন ধরে। গিরিশ পার্কে ম্যাট্রিমনিয়াল সাইটের নামে ‘ডেটিং সেন্টার’ চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বৃহস্পতিবার হাওড়ার লিলুয়ার বাসিন্দা আকাশ প্রজাপতি নামে ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বলরাম দে সরণিতে একটি অফিস খুলে এই কারবার চালানো হত। অফিসের ঠিকানা— ১৬১/১, বলরাম দে সরণি, কলকাতা-৬। ম্যাট্রিমনিয়াল সাইট চালানোর নাম করে বিভিন্ন মানুষকে ফোন করে যৌনসম্পর্কে লিপ্ত হওয়ার লোভ দেখা হত ওই অফিস থেকে। শুধু তা-ই নয়, অনেককে বিপুল টাকা রোজগারের লোভ দেখিয়ে দেহব্যবসাতেও নামতে বলা হত। গোপন সূত্রে ওই কারবারের খবর পেয়েই বৃহস্পতিবার দুপুরে আকাশকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালানো হয় বলরাম সরণির ওই অফিসেও। সেখান থেকে ল্যাপটপ, মোবাইল ফোন এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এক জন গ্রেফতার হলেও সংস্থার মালিক এখনও অধরা। বাকি যাঁরা এই কারবারের সঙ্গে যুক্ত, তাঁদের খোঁজ চালানো হচ্ছে।

Matrimonial Website
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy