E-Paper

রাস্তা ছাড়া ঘিরে হাতাহাতি, ধাক্কা মেরে ফেলে দেওয়ায় মৃত্যু

স্কুটারে যাচ্ছিল তৌফিক। অভিযোগ, রাস্তা ছাড়াকে কেন্দ্র করেদু’জনের মধ্যে বচসা শুরু হয়। অচিরেই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১০:৪০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এক মধ্যবয়সি ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তৌফিক আনসারি। তার বাড়ি তপসিয়ায়। বুধবার সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে সে দিনই আদালতে তোলা হলে আট দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তপসিয়া মোড়ের কাছে পার্ক সার্কাস কানেক্টরে। মৃত ব্যক্তির নাম তারকনাথ সামন্ত (৪৫)। তাঁর বাড়ি বর্ধমানে হলেও তিনি সার্ভে পার্ক এলাকায় থাকতেন। প্রাথমিকতদন্তের পরে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারক। অন্য দিকে, স্কুটারে যাচ্ছিল তৌফিক। অভিযোগ, রাস্তা ছাড়াকে কেন্দ্র করেদু’জনের মধ্যে বচসা শুরু হয়। অচিরেই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অভিযোগ, সেই সময়ে তারককে ধাক্কা মারে তৌফিক।ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালেনিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

ওই দিনই তারকের পরিবারের তরফে তৌফিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমেসিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করে তপসিয়া থানার পুলিশ।

বুধবার তারকের দেহেরময়না তদন্ত করা হয়। পুলিশ সূত্রের খবর, তার প্রাথমিক রিপোর্টে চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌যন্ত্রে সমস্যার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। ঘটনার পিছনে আর কোনও কারণ আছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Topsia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy