Advertisement
E-Paper

ভাইদের সঙ্গে এক সারিতে বসে বোন অগ্নিশার থেকে ফোঁটা নিলেন অভিষেক

ছবিতে দেখা গেল, তিন ভাইয়ের পাশে বসে রয়েছেন অভিষেক। পরনে মেরুন শার্ট আর জিনস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ২১:০১
অভিষেককে ফোঁটা দিলেন বোন অগ্নিশা।

অভিষেককে ফোঁটা দিলেন বোন অগ্নিশা। —ছবি টুইটার থেকে।

এক সারিতে ভাইদের সঙ্গে বসে ফোঁটা নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে সেই ছবি পোস্ট করলেন বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায়।

ছবিতে দেখা গেল, তিন ভাইয়ের পাশে বসে রয়েছেন অভিষেক। পরনে মেরুন শার্ট আর জিনস। একে একে সকলকে ফোঁটা দিচ্ছেন অগ্নিশা।

কালীপুজোর মতো ভাইফোঁটাও ধুমধাম করে পালন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দুই অনুষ্ঠানেই কালীঘাটের বাড়িতে অতিথি হয়ে আসেন নেতা-মন্ত্রী থেকে আমলা, এমনকি রাজ্যপাল। গত দু’বছর কোভিডের কারণে সেই উৎসবে কিছুটা হলেও ভাটা পড়েছিল। জনসমাগমও নিয়ন্ত্রণ করা হয়েছিল। এ বার আর সেই বাধা নেই।

প্রসঙ্গত, দু’বছর পর আবার ২০২২ সালে মমতার কালীঘাটের বাড়িতে বৃহস্পতিবার ফোঁটা নিতে গিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৯ সালেও বৈশাখীর সঙ্গে কালীঘাটে ফোঁটা নিতে গিয়েছিলেন শোভন। সে বার চমক ছিল অনেক বেশি। কারণ তখন পুরোদস্তুর বিজেপিতে ছিলেন শোভন। বৃহস্পতিবার মমতার কালীঘাটের বাড়িতে ফোঁটা নিতে গিয়েছিলেন মুকুল রায়ও। ফোঁটা নিতে যাওয়ার সময় শোভনের সঙ্গে দেখাও হয় প্রাক্তন রেলমন্ত্রী মুকুলের।

ভাইদের পাশে বসে ফোঁটা নিলেন অভিষেক।

ভাইদের পাশে বসে ফোঁটা নিলেন অভিষেক। —ছবি টুইটার থেকে।

শোভন ছাড়াও বৃহস্পতিবার কালীঘাটে ভ্রাতৃদ্বিতীয়ায় ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, জাভেদ খান-সহ প্রতি বার যাঁদের ফোঁটা দেন, তাঁদের প্রায় সকলকেই ফোঁটা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Abhishek Banerjee Bhaifota Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy