Advertisement
E-Paper

‘স্টেপনি’ ফেটে দুর্ঘটনা

দুর্ঘটনায় বাসের চাকা ক্ষতিগ্রস্ত হলে তার পরিবর্ত হিসাবে ‘অতিরিক্ত’ চাকা (স্টেপনি) রাখা থাকে বাসের মধ্যেই। আপৎকালীন পরিস্থিতিতে যে চাকা কাজে লাগানো হয়, যার গুণগত মান ভাল থাকার কথা, সেটিই ফেটে গিয়ে বিপত্তি হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০২:৪৪

দুর্ঘটনায় বাসের চাকা ক্ষতিগ্রস্ত হলে তার পরিবর্ত হিসাবে ‘অতিরিক্ত’ চাকা (স্টেপনি) রাখা থাকে বাসের মধ্যেই। আপৎকালীন পরিস্থিতিতে যে চাকা কাজে লাগানো হয়, যার গুণগত মান ভাল থাকার কথা, সেটিই ফেটে গিয়ে বিপত্তি হল। মঙ্গলবার সন্ধ্যায় মহাত্মা গাঁধী রোড ও কলাকার স্ট্রিটের মোড়ে এই ঘটনায় আহত হন ৬ জন বাসযাত্রী। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, হাওড়া থেকে শিয়ালদহগামী ওই বেসরকারি বাসটি মহাত্মা গাঁধী রোডের কাছাকাছি আসতেই চালকের আসনের পিছনে থাকা অতিরিক্ত চাকাটি ফেটে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়ে পুলিশ এসে যাত্রীদের উদ্ধার করে।

কী ভাবে ফাটলো অতিরিক্ত চাকা? পুলিশ জানিয়েছে, অনেক সময়ে সঠিক পরীক্ষা-নিরীক্ষার অভাবে বাসের চাকার অবস্থা ভালো থাকে না। চাকার সার্বিক মান যাচাই না করেই তা রেখে দেওয়া হয়। সে কারণেই এ দিনের ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘বিপদের সময়ে যে চাকা ব্যবহার করা হবে, তার গুণগত মান ভাল থাকার কথা। কিন্তু শহরে অধিকাংশ বাসের চাকা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ব্যবহার করা হয়। চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা ঘটলেও বাসের মধ্যে থাকা অতিরিক্ত চাকা ফেটে যাওয়ার ঘটনা বিরল।’’

Accident Stepney tire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy