E-Paper

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এগিয়ে চলা আলিয়ার

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক রিপোর্ট এবং নিউজ়লেটার এ দিন প্রকাশিত হয়েছে। আলিয়ার প্রাক্তন উপাচার্য তথা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তালেব খান বর্তমান উপাচার্য রফিকুল ইসলামকে অভিনন্দন জানান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:৫০
আলিয়া বিশ্ববিদ্যালয়।

আলিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

১৯তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের গত ১৯ বছরের পথ চলার অগ্রগতির কথা উঠে এল। রবিবার বিশ্ববিদ্যালয়ের নিউ টাউনের শিক্ষা প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। ১৭৮০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের ক্যালকাটা মাদ্রাসার শিকড় অনুসরণ করে আলিয়ার পত্তন পরে পরম্পরা এবং আধুনিকতাকে মিলিয়েছে বলে স্বীকার করেন শিক্ষাবিদেরা। আজকের আলিয়ার ন্যাক মূল্যায়নে বি+ গ্রেডের কথাও উঠে আসে।

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক রিপোর্ট এবং নিউজ়লেটার এ দিন প্রকাশিত হয়েছে। আলিয়ার প্রাক্তন উপাচার্য তথা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তালেব খান বর্তমান উপাচার্য রফিকুল ইসলামকে অভিনন্দন জানান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষও আলিয়ার শিক্ষক,অধ্যাপক, গবেষক, ছাত্র, শিক্ষাকর্মীদের এগিয়ে চলার প্রশংসা করেন। রাজ্য মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট আবু তাহের কামরুদ্দিন, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন আহমেদ হাসান ইমরানও উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ‘‘গত ১৮ বছরে বিশ্ববিদ্যালয় নানা ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করেছে। এর পিছনে পূর্বতন উপাচার্য, আধিকারিকদেরও বিশেষ অবদান রয়েছে।’’ আলিয়ার কলা বিভাগের ডিন এবং এ দিনের অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যান সাইফুল্লা বলেন, ‘‘সপ্তাহভর নানা অর্থবহ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত প্রয়াসের স্মারক আমরা তুলে ধরেছি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Aliah University

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy